সবুজ সাথী শুভপুর গ্রামের পরিবর্তন আনতে সক্ষম - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সবুজ সাথী নামক সংঘ শুভপুর গ্রামের পরিবর্তন আনতে সক্ষম — মন্তব্যটি যথার্থ। মানব সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে সংঘ। সংঘের সদস্যরা মূলত এক বা একাধিক উদ্দেশ্যকে সমান রেখে স্বেচ্ছা একত্রিত হয়। আর সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য সমাজে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে শুভপুর গ্রামের যুবকেরা কয়েকটি উদ্দেশ্যকে সমান রেখে সবুজসাথী নামের ক্লাব গড়ে তোলে। তাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় গ্রামের মানুষের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়ন করা। তাদের এই উদ্যোগ উক্ত গ্রামে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে আমি মনে করি। সংঘের অন্যতম প্রধান উদ্দেশ্য থাকে সামাজিক কল্যাণ। সংঘের সদস্যরা সামাজিক কল্যাণের নির্মিত্তে বহুবিধ উদ্যোগ নিয়ে থাকে। যেমন— বঞ্চিত শিশুদের নিরাপত্তা প্রদান করা ,রাস্তাঘাট সংস্কার করার ,সম্ভাব্য হলে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাই ইত্যাদি । এ সমস্ত কাজের মাধ্যমে সমাজ যেমন উপকৃত হয় তেমনি এটি মানুষের উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ সাথী সংঘের কার্যক্রমের ফলেও শুভপুর গ্রামের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও জীবন যাত্রার মান বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়ন ঘটবে। আর গ্রামের মানুষের উন্নয়ন মানে শুভপুর গ্রামের সামগ্রিক অবস্থার পরিবর্তন ঘটা। সুতরাং বলা যায় যে, সবুজ সাথী সংঘের জনকল্যাণমূলক কার্যক্রম নিঃসন্দেহে শুভপুর গ্রামে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সবুজ সাথী শুভপুর গ্রামের পরিবর্তন আনতে সক্ষম - বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর