উদ্দীপকে সংস্কৃতির কোন ধরনটি উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সংস্কৃতির অবস্তুগত ধারণটি উল্লেখ করা হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির উপর নির্ভশীল তাই অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি যে অংশ দেখা যায় না কিন্তু অনুভবযোগ্য তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। মানুষের চিন্তাভাবনা, শিল্প, সাহিত্য, দর্শন, ধর্ম, রাজনীতি, আদর্শ, জ্ঞান, মূল্যবোধ, নীতিবোধ প্রবৃত্তি অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, এক সময় গ্রামের বায়োবৃদ্ধরা তাদের ছেলেমেয়ে, নাতি, নাতনিদের গল্প, রূপকথা, উপদেশ মূলক বাণী শোনাতেন। এছাড়া গ্রামের পালা গান, জারি গান, সারি গান, পুঁথি পাঠ, গাজীর গান ইত্যাদির ব্যাপক প্রচলন ছিল। এগুলো সংস্কৃতির অবস্তুগত উপাদান। কারণ এই উপাদানগুলো দেখা যায় না শুধুমাত্র উপলব্ধি করা যায়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের সংস্কৃতির অবস্তুগত উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সংস্কৃতির কোন ধরনটি উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর