তুমি কি মনে কর রমেশের পেশার পরিবর্তন সামাজিক গতিশীলতা সৃষ্টিতে সহায়ক? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ আমি মনে করি, উদ্দীপকের রামেশের পেশার পরিবর্তন সামাজিক গতিশীলতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। সামাজিক গতিশীলতা বলতে ব্যক্তি সামাজিক মর্যাদা এক স্তর থেকে অন্য স্তরে পরিবর্তিত হওয়াকে বোঝায়। সামাজিক গতিশীলতা মূলত উল্লম্ব ও আনুভূমিক এ দুই ধরনের হয়ে থাকে। উল্লম্ব গতিশীলতা হলো ব্যক্তির মর্যাদা ঊর্ধ্বমুখী বা নির্মমুখী পরিবর্তন ।অন্যদিকে আনুভূমিক গতিশীলতায় ব্যক্তির অবস্থানের পরিবর্তন হয় কিন্তু মর্যাদার পরিবর্তন হয় না। উদ্দীপকের রামেশের পেশার পরিবর্তনের ক্ষেত্রে উল্লম্ব গতিশীলতা লক্ষ্য করা যায়। কেননা সে তার সম্প্রদায়ের বংশগত পেশা ছেড়ে দিয়ে ডাক্তারি পেশা গ্রহণ করেছে। ফলে তার পেশাগত ক্ষেত্রে উর্ধ্বমুখী পরিবর্তন ঘটেছে। সমাজের মানদণ্ডে তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার মাধ্যমের সামাজিক গতিশীলতার সৃষ্টি হয়েছে। কারণ সে অপেক্ষাকৃত নিম্ন মর্যাদা গোষ্ঠী থেকে উপরে শ্রেণী বা উচ্চ মর্যাদা গোষ্ঠীতে প্রবেশ করেছে। সুতরাং বলা যায় যে , উদ্দীপকের রামেসের ডাক্তারি পেশা গ্রহণের ফলে যেহেতু তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে সেহেতু তার পেশার পরিবর্তন সামাজিক গতিশীলতার সৃষ্টিতে সহায়ক ভূমিকা রেখেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর রমেশের পেশার পরিবর্তন সামাজিক গতিশীলতা সৃষ্টিতে সহায…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর