উদ্দীপকে গ্রামের যুবকদের উদ্যোগ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গ্রামের যুবকদের উদ্যোগ সমাজবিজ্ঞানের সংঘ নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো : সংঘ বলতে ক্ষুদ্র বা বৃহৎ এমন একটি মানবসংগঠন কে বোঝায়, যার সদস্যরা সুনির্দিষ্ট এবং অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়। বিভিন্ন সামাজিক প্রয়োজনের সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য সংঘ কিছু নির্দিষ্ট বিধি-বিধান মেনে চলে। এই সব বিধি বিধান দ্বারা সংঘের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। সাধারণত প্রতিটি সংঘের একটি নিজস্ব নাম ও প্রতীক থাকে। উদ্দীপকের শুভপুর গ্রামের কিছু যুবক করোনা মহামারি সম্পর্কে মানুষকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এছাড়া গ্রামের মানুষের কর্মসংস্থান ও জীবন যাত্রারমান উন্নয়নের জন্য সবুজ সাথী নামে ক্লাব গঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তাদের ক্লাব গঠন ও নির্দিষ্ট লক্ষ্য ও কাজ করা উপরের আলোচিত সংঘ প্রত্যয়ের বৈশিষ্ট্য সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের যুবকদের উদ্যোগ সমাজবিজ্ঞানের সংঘ প্রত্যয়কে নির্দেশ করছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে গ্রামের যুবকদের উদ্যোগ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর