উদ্দীপকের চিত্র 'ক' এর '?' চিহ্নিত স্থানে কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র 'ক'-এর '?' চিহ্নিত স্থানে সমাজ নামক মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। সমাজ হলো সমাজবিজ্ঞানের সবচেয়ে পরিচিত প্রত্যয়। সাধারণত সমাজ বলতে একত্রে বসবাস করাকে বোঝায়। আবার মানুষের পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকেও সমাজ বলা হয়। সমাজের মৌলিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ১. সমাজ সবসময় পরিবর্তনশীল। এ কারণেই আদিম সমাজের সাথে বর্তমান সমাজের পার্থক্য লক্ষ করা যায়। ২. সমাজের সদস্যরা পরস্পরের ওপর নির্ভরশীল এবং তারা তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সচেতন। ৩. সমাজ সর্বজনীন। স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে পৃথিবীর সব স্থানেই সমাজের অস্তিত্ব অপরিহার্য। ৪. প্রতিটি সমাজেই একটি সাধারণ জীবন প্রণালি তথা সংস্কৃতি বিদ্যমান। ৫. সমাজের সদস্যদের মধ্যে সহযোগিতা ও দ্বন্দ্ব উভয়ই লক্ষ করা যায়। উদ্দীপকের চিত্র-ক-এ একটি বিষয়ের তিনটি বৈশিষ্ট্য দেখানো হয়েছে। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, বৈশিষ্ট্য তিনটি সমাজকেই নির্দেশ করছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্র 'ক' এর '?' চিহ্নিত স্থানে কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট…
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর