উদ্দীপকে বর্ণিত বিষয়াবলী সামাজিক নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা রাখতে পারে? তোমার মত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়াবলি অর্থাৎ অবস্তুগত সংস্কৃতি ব্যাক্তিকে প্রভাবিত করার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ ব্যক্তিকে সমাজ স্বীকৃত রীতি নীতি অনুযায়ী আচরণ করতে বাধ্য করে এবং তাকে সমাজে বসবাস করার উপযুক্ত করে তোলে। সাধারণত সংস্কৃতির অবস্তুগত দিকগুলো যেমন– সমাজের আদর্শ, মূল্যবোধ, রীতি-নীতি, বিশ্বাস, সংস্কার, প্রথা, গল্প, রূপকথা, বিভিন্ন প্রকার গান, ইত্যাদি গ্রন্থ, জার্নাল, ম্যাগাজিন ও পত্রপত্রিকায় ছাপার অক্ষরে প্রতিবিম্বিত হয়। এগুলো পড়ার মাধ্যমে সহজে সমাজে প্রচলিত ধ্যান ধারণার সাথে পরিচিত হওয়া সম্ভব যা ব্যক্তিকে সমাজের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। ব্যক্তি যখন সমাজের সাথে খাপ খাইয়ে নেয় তখন স্বাভাবিকভাবে এই বিচ্যুতিমূলক আচরণ থেকে বিরত থাকে। এমনিভাবে বিভিন্ন পৌরাণিক কাহিনী অলীক এবং বাস্তবতা থেকে অনেকখানি দূরে হলেও এতে ন্যায়ের জয়, অন্যায় পরাজয়, পাপীদের দুর্গতি ইত্যাদি ধারণা বিদ্যমান। এসব কাহিনী মানুষকে ন্যায়ের প্রতি আগ্রহী এবং অন্যায়ের প্রতি ঘৃণা প্রবণ করে তুলে, যায় সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং বলা যায় যে, সংস্কৃতির অবস্তুগত দিক যেমন— গল্প, রূপকথা, বিভিন্ন গান, উপদেশ মূলক বাণী ইত্যাদি মানুষের মানসিক অবস্থা পরিবর্তনের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়াবলী সামাজিক নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা রাখতে পা…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর