শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে দৃশ্যকল্প-এক-এ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়টির উল্লেখ আছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-এক এ সমাজবিজ্ঞানের সম্প্রদায় নামক প্রত্যয়টির উল্লেখ আছে। স্কটিশ বংশোদ্ভূত আমেরিকান সমাজবিজ্ঞানী আর. এম. ম্যাকাইভারের মতে, “সম্প্রদায় হচ্ছে একই এলাকায় বসবাসরত জনগোষ্ঠী যাদের জীবনপ্রণালি একই ধরনের এবং সে বিষয়ে তারা সচেতন। একত্রে বসবাস করতে গিয়ে তারা মৌল ও সাধারণ স্বার্থগুলো একত্রে ভোগ করে থাকে।” সম্প্রদায় গঠনের ভিত্তি হলো দুটি যথা: নির্দিষ্ট বসবাসের অঞ্চল এবং সম্প্রদায়গত চেতনা। যেকোনো সম্প্রদায় একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। যেমন- গ্রাম, শহর, ট্রাইব জাতি ইত্যাদি। পাশাপাশি সম্প্রদায়ের ক্ষেত্রে সম্প্রদায়গত মানসিকতা অত্যাবশ্যক এবং সম্প্রদায় উদ্দেশ্য সাধনের উপায় ছাড়াও নিজেই একটি উদ্দেশ্য। উদ্দীপকে দৃশ্যকল্প-এক-এ দেখা যায় যে, কয়েকটি জেলে পরিবার একটি নির্দিষ্ট অঞ্চলে একসাথে বসবাস করে। তাদের মধ্যে একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াও পারস্পরিক ঐক্য বিদ্যমান রয়েছে। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-এক-এ সমাজবিজ্ঞানের অন্যতম মৌল প্রত্যয় সম্প্রদায়ের উল্লেখ রয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে দৃশ্যকল্প-এক-এ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়টির উল্লেখ আছ…

উদ্দীপক

দৃশ্যকল্প-এক: আরও দশঘর পরিবারের সাথে রাধানাথ বর্মণের পরিবার কক্সবাজারের জেলে পল্লিতে বাস করে। মাছধরাকে কেন্দ্র করেই পরিবারগুলোর জীবন, জীবিকা, উৎসব, আনন্দ। যেকোনো প্রতিকূলতাকে তারা একসাথে মোকাবেলা করে। দৃশ্যকল্প-দুই: স্থানীয় প্রাইমারি স্কুলে পড়ার সময়ই রাধানাথ বর্মণের মেধা শিক্ষকদের নজর কাড়ে। বাবা-কাকার সাথে মাছধরার পাশাপাশি তিনি লেখাপড়া চালিয়ে যেতে থাকেন এবং উচ্চশিক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি সমাজ গবেষণায় ব্যস্ত ।

Dhaka · 2019

উত্তর

প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটি সামাজিক প্রতিষ্ঠানের একক কেন্দ্র এবং গোষ্ঠীগত জীবনের প্রধান কেন্দ্রবিন্দু।

উত্তর

প্রথা উদ্ভবের মূল উপাদান সমাজ থেকে সৃষ্ট বলে অধিকাংশ সমাজবিজ্ঞানী একে সামাজিক প্রত্যয় হিসেবে চিহ্নিত করেছেন। সব সমাজেই মানুষের আচার-আচরণের কতগুলো সুনির্দিষ্ট ধারা বা রীতি লক্ষ করা যায়। এগুলোকে প্রথা বলা হয়। সমাজবদ্ধভাবে বসবাসকারী মানুষমাত্রই সমাজে প্রচলিত বা প্রতিষ্ঠিত এসব রীতিকে অনুসরণ করে। সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য এবং মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করার তাগিদে এসব রীতিনীতি বা প্রথার উদ্ভব হয়েছে। কার্যত সমাজবদ্ধ মানুষের অভ্যাসগত কার্যধারাই কালক্রমে সামাজিক প্রথায় পরিণত হয়েছে। সুতরাং বোঝা গেল যে, প্রথার উদ্ভব এবং প্রয়োগ পুরোটাই সমাজের প্রয়োজনে । এ কারণেই বলা হয়, 'প্রথা মূলত সামাজিক'।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-এক এ সমাজবিজ্ঞানের সম্প্রদায় নামক প্রত্যয়টির উল্লেখ আছে। স্কটিশ বংশোদ্ভূত আমেরিকান সমাজবিজ্ঞানী আর. এম. ম্যাকাইভারের মতে, “সম্প্রদায় হচ্ছে একই এলাকায় বসবাসরত জনগোষ্ঠী যাদের জীবনপ্রণালি একই ধরনের এবং সে বিষয়ে তারা সচেতন। একত্রে বসবাস করতে গিয়ে তারা মৌল ও সাধারণ স্বার্থগুলো একত্রে ভোগ করে থাকে।” সম্প্রদায় গঠনের ভিত্তি হলো দুটি যথা: নির্দিষ্ট বসবাসের অঞ্চল এবং সম্প্রদায়গত চেতনা। যেকোনো সম্প্রদায় একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। যেমন- গ্রাম, শহর, ট্রাইব জাতি ইত্যাদি। পাশাপাশি সম্প্রদায়ের ক্ষেত্রে সম্প্রদায়গত মানসিকতা অত্যাবশ্যক এবং সম্প্রদায় উদ্দেশ্য সাধনের উপায় ছাড়াও নিজেই একটি উদ্দেশ্য। উদ্দীপকে দৃশ্যকল্প-এক-এ দেখা যায় যে, কয়েকটি জেলে পরিবার একটি নির্দিষ্ট অঞ্চলে একসাথে বসবাস করে। তাদের মধ্যে একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াও পারস্পরিক ঐক্য বিদ্যমান রয়েছে। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-এক-এ সমাজবিজ্ঞানের অন্যতম মৌল প্রত্যয় সম্প্রদায়ের উল্লেখ রয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-দুই-এ বর্ণিত সামাজিক গতিশীলতার ধরনটি হচ্ছে 'উল্লম্ব গতিশীলতা'। এ ধরনের গতিশীলতা সমাজ পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে । উল্লম্ব গতিশীলতা হচ্ছে এমন এক ধরনের গতিশীলতা যেখানে ব্যক্তির মর্যাদার পরিবর্তন ঊর্ধ্ব বা নিম্নমুখী হয়ে থাকে। অর্থাৎ উঁচু-নিচু স্তরে বিভক্ত সমাজে ব্যক্তির কোনো নির্দিষ্ট স্তর থেকে উঁচু কিংবা নিচু স্তরে স্থায়ী গমনকে উল্লম্ব গতিশীলতা বলে। এ ধরনের অবস্থা মর্যাদাগত বিন্যাসের ক্ষেত্রে বা অন্য কোনো স্তরবিন্যাসের ক্ষেত্রেও হতে পারে। যেমন— কোনো ব্যক্তি নিজের শ্রেণি বা মর্যাদাগোষ্ঠী থেকে উপরের শ্রেণি ও মর্যাদাগোষ্ঠীতে প্রবেশ করে, আবার মর্যাদাগত অবস্থানের অধঃপতন ঘটলে ব্যক্তি নিচের স্তরে নেমে যেতে পারে। অর্থাৎ সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক গতিশীলতা সহায়ক কিংবা অন্তরায় হতে পারে। উদ্দীপকের রাধানাথ বর্মণ উল্লম্ব সামাজিক গতিশীলতার মাধ্যমে নিজের মর্যাদার পরিবর্তন সাধন করেছেন। তিনি মাছ ধরা পেশায় নিয়োজিত থাকা সত্ত্বেও লেখাপড়া চালিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশা গ্রহণ করেছেন। অর্থাৎ উল্লম্ব গতিশীলতা এক্ষেত্রে কাজ করেছে। সমাজে এ ধরনের গতিশীলতা যতো বাড়বে ততো সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায় যে, উল্লম্ব সামাজিক গতিশীলতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।