শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত জনসমষ্টি সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয় কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জনসমষ্টি সমাজবিজ্ঞানের সম্প্রদায় নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। নিচে তা বিশ্লেষণ করো : সম্প্রদায় হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী মানব গোষ্ঠী যারা পারস্পরিক নির্ভরশীলতা মধ্যে দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। এটি সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়, যার মূল ভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে যে তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারন জীবন যাত্রার অংশীদার হয়। যেমন জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোনো নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজ করে। উদ্দীপকে তিতাস নদীর পাড়ে অবস্থিত রমেশের গ্রামে জনসমষ্টি একটি সম্প্রদায়। কেননা তাদের মধ্যে সম্প্রদায়ের দুটি মূল ভিত্তি উপস্থিত রয়েছে। রামেসের গ্রাম তিতাস নদীর পাড়ে অবস্থিত এবং গ্রামের বেশিরভাগ মানুষ বংশ পরম্পরায় জেলে পেশায় নিয়োজিত। এছাড়া তারা পরস্পরের প্রতি খুবই আন্তরিক। এ বৈশিষ্ট্যের উপরে আলোচিত সম্প্রদায় বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের জনসমষ্টির সমাজবিজ্ঞানের সম্প্রদায় প্রত্যকেই নির্দেশ করছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত জনসমষ্টি সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয় কে নির্দেশ …

উদ্দীপক

তিতাস নদীর পাড়ে রমেশের গ্রাম। রমেশের বাবা চাচা সবাই মাছ ধরে ও মাছ বিক্রি করে জীবন নির্বাহ করে। বংশ পরম্পরায় এটাই তাদের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষের পেশাও তাই। এরা পরস্পরের প্রতি খুব বেশি আন্তরিক। পড়াশোনায় রমেশের ভীষণ আগ্রহ। গ্রামের স্কুলের সে নিয়মিত ছাত্র। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে বাবা চাচাদের সাথে মাছ ধরে ও বিক্রিতে সহায়তা করে। মেধাবী রমেশ মেডিকেল পাস করে এখন ডাক্তার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। সপ্তাহে একদিন সে তার গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে।

Chittagong · 2021

উত্তর

যে দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান তাকে মুখ্য দল বলে।

উত্তর

সমাজ কর্তৃক স্বীকৃত হওয়ার ফলে প্রথা মূলত সামাজিক। সামাজিক আচরণের অভ্যাসলব্ধ পদ্ধতিই হচ্ছে প্রথা। অর্থাৎ এটি এমন সব আচারণ - বিধির প্রতিষ্ঠিত ব্যবস্থা যা সমাজের অধিকাংশ মানুষ অনুসরণ করে। তবে সকল আচরণই প্রথা হতে পারে না বরং যেসব অভ্যাসের সাথে সামাজিক মূল্যবোধ সংযুক্ত থাকে তাই প্রথা হিসেবে স্বীকৃত হয়। আর এই কারণেই প্রথা মূলত সামাজিক।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনসমষ্টি সমাজবিজ্ঞানের সম্প্রদায় নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। নিচে তা বিশ্লেষণ করো : সম্প্রদায় হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী মানব গোষ্ঠী যারা পারস্পরিক নির্ভরশীলতা মধ্যে দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। এটি সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়, যার মূল ভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে যে তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারন জীবন যাত্রার অংশীদার হয়। যেমন জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোনো নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজ করে। উদ্দীপকে তিতাস নদীর পাড়ে অবস্থিত রমেশের গ্রামে জনসমষ্টি একটি সম্প্রদায়। কেননা তাদের মধ্যে সম্প্রদায়ের দুটি মূল ভিত্তি উপস্থিত রয়েছে। রামেসের গ্রাম তিতাস নদীর পাড়ে অবস্থিত এবং গ্রামের বেশিরভাগ মানুষ বংশ পরম্পরায় জেলে পেশায় নিয়োজিত। এছাড়া তারা পরস্পরের প্রতি খুবই আন্তরিক। এ বৈশিষ্ট্যের উপরে আলোচিত সম্প্রদায় বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের জনসমষ্টির সমাজবিজ্ঞানের সম্প্রদায় প্রত্যকেই নির্দেশ করছে।

উত্তর

হ্যাঁ আমি মনে করি, উদ্দীপকের রামেশের পেশার পরিবর্তন সামাজিক গতিশীলতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। সামাজিক গতিশীলতা বলতে ব্যক্তি সামাজিক মর্যাদা এক স্তর থেকে অন্য স্তরে পরিবর্তিত হওয়াকে বোঝায়। সামাজিক গতিশীলতা মূলত উল্লম্ব ও আনুভূমিক এ দুই ধরনের হয়ে থাকে। উল্লম্ব গতিশীলতা হলো ব্যক্তির মর্যাদা ঊর্ধ্বমুখী বা নির্মমুখী পরিবর্তন ।অন্যদিকে আনুভূমিক গতিশীলতায় ব্যক্তির অবস্থানের পরিবর্তন হয় কিন্তু মর্যাদার পরিবর্তন হয় না। উদ্দীপকের রামেশের পেশার পরিবর্তনের ক্ষেত্রে উল্লম্ব গতিশীলতা লক্ষ্য করা যায়। কেননা সে তার সম্প্রদায়ের বংশগত পেশা ছেড়ে দিয়ে ডাক্তারি পেশা গ্রহণ করেছে। ফলে তার পেশাগত ক্ষেত্রে উর্ধ্বমুখী পরিবর্তন ঘটেছে। সমাজের মানদণ্ডে তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার মাধ্যমের সামাজিক গতিশীলতার সৃষ্টি হয়েছে। কারণ সে অপেক্ষাকৃত নিম্ন মর্যাদা গোষ্ঠী থেকে উপরে শ্রেণী বা উচ্চ মর্যাদা গোষ্ঠীতে প্রবেশ করেছে। সুতরাং বলা যায় যে , উদ্দীপকের রামেসের ডাক্তারি পেশা গ্রহণের ফলে যেহেতু তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে সেহেতু তার পেশার পরিবর্তন সামাজিক গতিশীলতার সৃষ্টিতে সহায়ক ভূমিকা রেখেছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।