উক্ত প্রত্যয়ের সাথে সভ্যতার পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত প্রত্যয় তথা সংস্কৃতির সাথে সভ্যতার পার্থক্য নিয়ে বিশ্লেষণ করা হলো : সংস্কৃতির ইংরেজি প্রতিনিধি শব্দ Culture যা ল্যাটিন শব্দ Colere থেকে এসেছে। অপরদিকে সভ্যতার ইংরেজি প্রতিশব্দ Civilization যা ল্যাটিন শব্দ Civiis থেকে এসেছে। সংস্কৃতি হচ্ছে মানুষের অবস্তুগত সৃষ্টি অন্যদিকে সভ্যতা হচ্ছে মানুষের বস্তুগত সৃষ্টি। সংস্কৃতি অবস্তুগত হওয়ায় এর উন্নতি বা মানকে পরিমাপ করা যায় না। কিন্তু সভ্যতা বস্তুগত হয় এর অগ্রগতিকে খুব সহজেই পরিমাপ করা যায়। কোন একটি সংস্কৃতি কখনোই পুরোপুরি ধ্বংস হয় না কিন্তু কালের আবর্তনকালে সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় সভ্যতার তুলনায় সংস্কৃতির গতি অনেকটা মন্থর থাকে। কোন কিছুর গ্রহণযোগ্যতার দিক থেকেও সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। কোন একটি ভিম্ম সভ্যতার উপাদান একটি সভ্যতায় সরাসরি গ্রহণ করা গেলেও অন্য একটি সংস্কৃতির উপাদান সহজে একটি সংস্কৃতিতে গ্রহণযোগ্য হয় না। তাই উপরিউল্লেখিত বিশ্লেষণপূর্বক বলা যায়, সংস্কৃতি ও সভ্যতা প্রত্যয় দুটি একটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত হলেও এদের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্যও বিদ্যমান।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত প্রত্যয়ের সাথে সভ্যতার পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর