শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয় কে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের সংস্কৃতি প্রত্যয়কে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মানুষ জীবনযাপন করতে গিয়ে যা কিছু করে তাই সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবন প্রণালী। যেমন মানুষের জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, আচরণ, অনুষ্ঠান, রীতিনীতি, প্রভৃতির মার্জিত রুপই হচ্ছে সংস্কৃতি। নৃবিজ্ঞানী ই বি টেইলরের মতে, সমাজের একজন সদস্য হিসেবে একজন মানুষ কর্তৃক জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, আইন, অভ্যাস এবং সামর্থ্যের যে সমন্বয় ঘটে তাই সংস্কৃতি। উদ্দীপকে বাংলার অন্যতম প্রচলিত উৎসব নববর্ষের কথা বলা হয়েছে। বর্তমানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। নববর্ষকে কেন্দ্র করে চারদিকে নানা রকম মেলা বসে। পান্তা-ইলিস খাওয়ার মহা উৎসব চলে। নববর্ষ আজ সত্যের গৌরব, মঙ্গলের গৌরব। এগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও প্রথা। আর এগুলো রসমন্বয়ে গড়ে উঠে আমাদের জীবনযাত্রার প্রণালী। এগুলো বাঙালি সংস্কৃতির এবং সামগ্রিক জীবন প্রণালীর অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ উদ্দীপকের তথ্যগুলো সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের সংস্কৃতি প্রত্যয়কে নির্দেশ করে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয় কে ইঙ্গিত…

উদ্দীপক

পৃথিবীর সর্বত্র নববর্ষ একটি প্রচলিত উৎসব। সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক। বাংলা নববর্ষ এখন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বাঙালির কর্মপ্রভাবে নববর্ষের ব্যাপক প্রভাব রয়েছে। নববর্ষকে কেন্দ্র করে চারদিকে নানা রকম মেলা বসে। পান্তা-ইলিস খাওয়ার মহা উৎসব চলে। নববর্ষ আজ সত্যের গৌরব, মঙ্গলের গৌরব। মহত্বের গৌরবে সকলের জীবন উদ্ভাসিত হয়ে উঠুক সেই প্রত্যাশা সকলের।

Dhaka · 2021

উত্তর

ম্যাকাইভারের মতে, সমাজের অর্থ হলো সহযোগিতা।

উত্তর

বস্তুুগত সংস্কৃতি বলতে সংস্কৃতির দৃশ্যমান অংশকে বুঝায়। সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবন প্রণালী। বিদ্যমান উপাদানের ভিত্তিতে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা — বস্তুুগত সংস্কৃতি এবং অবস্তুুগত সংস্কৃতি। বস্তুুগত সংস্কৃতি বলতে জীবনযাপনের জন্য মানুষ যা কিছু তৈরি ও ব্যবহার করে তাকে বোঝায়। যেমন, ঘর-বাড়ি, পোশাক-পরিচ্ছদ, খাতা-কলম, যানবহন ইত্যাদি বস্তুুগত সংস্কৃতির উদাহরণ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের সংস্কৃতি প্রত্যয়কে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মানুষ জীবনযাপন করতে গিয়ে যা কিছু করে তাই সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবন প্রণালী। যেমন মানুষের জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, আচরণ, অনুষ্ঠান, রীতিনীতি, প্রভৃতির মার্জিত রুপই হচ্ছে সংস্কৃতি। নৃবিজ্ঞানী ই বি টেইলরের মতে, সমাজের একজন সদস্য হিসেবে একজন মানুষ কর্তৃক জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, আইন, অভ্যাস এবং সামর্থ্যের যে সমন্বয় ঘটে তাই সংস্কৃতি। উদ্দীপকে বাংলার অন্যতম প্রচলিত উৎসব নববর্ষের কথা বলা হয়েছে। বর্তমানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। নববর্ষকে কেন্দ্র করে চারদিকে নানা রকম মেলা বসে। পান্তা-ইলিস খাওয়ার মহা উৎসব চলে। নববর্ষ আজ সত্যের গৌরব, মঙ্গলের গৌরব। এগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও প্রথা। আর এগুলো রসমন্বয়ে গড়ে উঠে আমাদের জীবনযাত্রার প্রণালী। এগুলো বাঙালি সংস্কৃতির এবং সামগ্রিক জীবন প্রণালীর অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ উদ্দীপকের তথ্যগুলো সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের সংস্কৃতি প্রত্যয়কে নির্দেশ করে।

উত্তর

উক্ত প্রত্যয় তথা সংস্কৃতির সাথে সভ্যতার পার্থক্য নিয়ে বিশ্লেষণ করা হলো : সংস্কৃতির ইংরেজি প্রতিনিধি শব্দ Culture যা ল্যাটিন শব্দ Colere থেকে এসেছে। অপরদিকে সভ্যতার ইংরেজি প্রতিশব্দ Civilization যা ল্যাটিন শব্দ Civiis থেকে এসেছে। সংস্কৃতি হচ্ছে মানুষের অবস্তুগত সৃষ্টি অন্যদিকে সভ্যতা হচ্ছে মানুষের বস্তুগত সৃষ্টি। সংস্কৃতি অবস্তুগত হওয়ায় এর উন্নতি বা মানকে পরিমাপ করা যায় না। কিন্তু সভ্যতা বস্তুগত হয় এর অগ্রগতিকে খুব সহজেই পরিমাপ করা যায়। কোন একটি সংস্কৃতি কখনোই পুরোপুরি ধ্বংস হয় না কিন্তু কালের আবর্তনকালে সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় সভ্যতার তুলনায় সংস্কৃতির গতি অনেকটা মন্থর থাকে। কোন কিছুর গ্রহণযোগ্যতার দিক থেকেও সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। কোন একটি ভিম্ম সভ্যতার উপাদান একটি সভ্যতায় সরাসরি গ্রহণ করা গেলেও অন্য একটি সংস্কৃতির উপাদান সহজে একটি সংস্কৃতিতে গ্রহণযোগ্য হয় না। তাই উপরিউল্লেখিত বিশ্লেষণপূর্বক বলা যায়, সংস্কৃতি ও সভ্যতা প্রত্যয় দুটি একটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত হলেও এদের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্যও বিদ্যমান।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।