শেয়ারFacebookWhatsApp

জাতিবর্ণ কী?

উত্তর: জন্মসূত্রে নির্ধারিত হিন্দু সমাজের সামাজিক ও ধর্মীয় স্তরবিন্যাস হচ্ছে জাতিবর্ণ প্রথা।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

জাতিবর্ণ কী?

উদ্দীপক

সুসান শান্তিপুর গ্রামে বাস করে। সে ছোটবেলা থেকেই লক্ষ করে আসছে যে তার গ্রামের মানুষ ধনী-গরিব নির্বিশেষে একসাথে মিলেমিশে বসবাস করে। তারা কখনোই নিজের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয় না বরং কখনো সাময়িক দ্বন্দ্ব-সংঘাত দেখা দিলে তাৎক্ষণিকভাবে মিটিয়ে ফেলে। সবাই একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসে। একসাথে আমোদ-প্রমোদের ব্যবস্থা করে। এসব দেখে সুসান ভাবে গ্রামের অবস্থার সাথে শান্তিপুর নামটা একেবারেই মিলে গেছে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

জন্মসূত্রে নির্ধারিত হিন্দু সমাজের সামাজিক ও ধর্মীয় স্তরবিন্যাস হচ্ছে জাতিবর্ণ প্রথা।

উত্তর

সামাজিকীকরণ হলো সমাজের সঙ্গে মানুষের খাপ খাওয়ানোর একটি প্রক্রিয়া। মানুষের জীবনে এ প্রক্রিয়া চলে নিরন্তর। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এটি চলতে থাকে। জন্মের পর শিশু বিভিন্ন পরিবেশে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে সামাজিক হয়ে গড়ে ওঠে। এই সামাজিকীকরণ হয়ে থাকে, পিতা-মাতা, পরিবার, খেলার সাথী, সহপাঠী, বিদ্যালয় ইত্যাদির মাধ্যমে।

উত্তর

উদ্দীপকের সমাজে পারস্পরিক নির্ভরশীলতা, সহযোগিতা, নিরাপত্তা, বিনোদনব্যবস্থা এসব কার্যাবলি ফুটে উঠেছে। সমাজবদ্ধ হয়ে মানুষ একে অপরের সাথে সামাজিক ও মানবিক সম্পর্ক গড়ে তোলে। সমাজস্থ সদস্যদের মধ্যে এ ধরনের সম্পর্ক সৃষ্টি করা সমাজের মুখ্য কাজ। সমাজের সদস্যদের নিরাপত্তা বিধান করা সমাজের কাজ। নিজেদের মধ্যে দ্বন্দ্ব-কলহ অবসান করাও সমাজের কাজ। আবার কেউ বিপদে পড়লে সবাই তাকে সহযোগিতা করে থাকে। এছাড়া সমাজস্থ সদস্যদের আমোদ-প্রমোদ ও বিনোদনের ব্যবস্থা করা সমাজের দায়িত্ব ও কর্তব্যের অন্তর্ভুক্ত। উদ্দীপকে লক্ষণীয়, শান্তিপুর গ্রামের মানুষ ধনী-গরিব সবাই মিলেমিশে বাস করে। এবং সবাই একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসে। যা পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতাকে নির্দেশ করে। আবার তাদের মধ্যে সাময়িক দ্বন্দ্ব হলে তাৎক্ষণিকভাবে তারা সেটা মিটিয়ে ফেলে যা সামাজিক নিরাপত্তা। এছাড়া আমোদ-প্রমোদের ব্যবস্থা করে থাকে। যা বিনোদনমূলক কাজকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের সমাজে পারস্পরিক নির্ভরশীলতা, সহযোগিতা, নিরাপত্তা ও বিনোদন কার্যাবলি ফুটে উঠেছে।

উত্তর

না, আমি মনে করি না একটি সমাজের কার্যাবলি কেবল পারস্পরিক সহযোগিতা নির্ভরশীলতা, নিরাপত্তা, বিনোদন এসব ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং সমাজের কার্যাবলি আরও ব্যাপক ও বিস্তৃত। সমাজ বলতে বোঝায় পছন্দ অনুযায়ী সিদ্ধান্তের ভিত্তিতে সম্পর্কের সুবিন্যাস। যেখানে মানুষ নিজেদের প্রয়োজনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলে। এককভাবে কারো পক্ষে বাস করা সম্ভব নয়। তাই সবাই সমাজবদ্ধ হয়ে বাস করে। সমাজের অন্যতম কাজ হলো দক্ষতার মাধ্যমে নিয়মিতভাবে এর সদস্য সংখ্যা বৃদ্ধি করা। এজন্য বিভিন্ন কর্মপদ্ধতি, প্রচারণা ও ব্যবস্থা অবলম্বন করতে হবে। আবার সমাজের সদস্যদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা সমাজের অন্যতম কাজ। কারণ ধর্ম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। সমাজ মানুষের জৈবিক, মনস্তাত্ত্বিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক নৈতিকতাসহ সব রকম বৈধ চাহিদা পূরণ করে। সেই সাথে সমাজ ব্যক্তির মধ্যে আদর্শ ও মূল্যবোধ জাগ্রত করে তার সামাজিকীকরণে সহায়তা করে। এছাড়া বিবাহ, আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলা সমাজের অন্যতম মৌলিক কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজের কার্যাবলি উদ্দীপকে উল্লিখিত কার্যাবলির মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং সমাজের কার্যাবলি বহুমাত্রিক। সেই সাথে পরিবর্তনশীল সমাজে সমাজের কার্যাবলিও নিয়মিতভাবে পরিবর্তন হয়।
HSCSociology 1st Paperরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।