'সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক পাঠ'- বুঝিয়ে লেখ।
উত্তর: সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো সমাজ। তাই সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের সামগ্রিক পাঠ। অন্যান্য সামাজিক বিজ্ঞান যেমন-রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি যেখানে সমাজের এক একটা দিক নিয়ে আলোচনা করে সেখানে সমাজবিজ্ঞান সমাজকে ব্যাপকভাবে ও সামগ্রিকভাবে অধ্যয়ন করে। সামাজিক মানুষের আচার-আচরণ, আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি ও সামাজিক কার্যাবলি কীভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে এবং কীভাবে এর গতিশীলতা বজায় থাকে তা নিয়ে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক বিশ্লেষণে নিশ্চয়তা দেয়। এছাড়াও ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করে। এজন্য সমাজবিজ্ঞানকে সমাজের সামগ্রিক পাঠ বলা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক পাঠ'- বুঝিয়ে লেখ।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর