শেয়ারFacebookWhatsApp

'সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন'-ব্যাখ্যা কর।

উত্তর: সমাজ বিজ্ঞানীরা মনে করেন শ্রেণীহীন সমাজ কল্পনা মাত্র। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হলো চিরন্তন ও সর্বজনীন। মানব সভ্যতার ইতিহাসে এমন কোন সমাজ ব্যবস্থার পরিচয় পাওয়া যায় না, যারা পরিপূর্ণভাবে সাম্যের উপর প্রতিষ্ঠিত ছিল। সমাজ জীবনে সূচনা থেকে সামাজিক স্তরবিন্যাসের উদ্যোগ ঘটেছে এবং কখনো অবলুপ্ত হয়নি। কালের বিবর্তনের ধারায় সামাজিক স্তরবিন্যাসের আকৃতি-প্রকৃতিতে পরিবর্তন ঘটেছে। কিন্তু স্তরবিন্যাস কখনো বিলুপ্ত হয়নি। এজন্যই সামাজিক স্তরবিন্যাসকে সর্বজনীন বলা হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন'-ব্যাখ্যা কর।

উদ্দীপক

পদ্মা তীরবর্তী একটি গ্রামের অধিকাংশ জনগণ দরিদ্র এবং তারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তারা একতাবদ্ধভাবে বসবাস করে এবং একে অপরকে সাহায্য করে। বছরের পর বছর এ গ্রামের জেলেরা অভিন্ন আদর্শ ও রীতিনীতির ভিত্তিতে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সহয়োগিতার ভিত্তিতে বসবাস করছে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবনযাপন প্রণালি।

উত্তর

সমাজ বিজ্ঞানীরা মনে করেন শ্রেণীহীন সমাজ কল্পনা মাত্র। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হলো চিরন্তন ও সর্বজনীন। মানব সভ্যতার ইতিহাসে এমন কোন সমাজ ব্যবস্থার পরিচয় পাওয়া যায় না, যারা পরিপূর্ণভাবে সাম্যের উপর প্রতিষ্ঠিত ছিল। সমাজ জীবনে সূচনা থেকে সামাজিক স্তরবিন্যাসের উদ্যোগ ঘটেছে এবং কখনো অবলুপ্ত হয়নি। কালের বিবর্তনের ধারায় সামাজিক স্তরবিন্যাসের আকৃতি-প্রকৃতিতে পরিবর্তন ঘটেছে। কিন্তু স্তরবিন্যাস কখনো বিলুপ্ত হয়নি। এজন্যই সামাজিক স্তরবিন্যাসকে সর্বজনীন বলা হয়।

উত্তর

উদ্দীপকের জনগোষ্ঠী দ্বারা পাঠ্য বইয়ের সম্প্রদায় মৌল প্রত্যয় কে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী যেসকল মানগোষ্ঠী পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবন-যাপন করে তাদের সম্প্রদায় বলে। সম্প্রদায়ের মূল ভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে যে তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারন জীবনযাত্রার অংশীদার হয়। যেমন জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোন নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজ করে । উদ্দীপকেও দেখা যায়, পাবনা জেলার ঈশ্বরদীতে নদী তীরবর্তী একটি গ্রামের মানুষ দলবদ্ধভাবে বাস করে। তারা একে অপরকে সাহায্য করে এবং নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তারা যুগ যুগ ধরে এই গ্রামে আদর্শ ও রীতি নীতির ভিত্তিতে এ বসবাস করছে। অর্থাৎ তাদের বসবাসের জন্য যেমন একটি নির্দিষ্ট অঞ্চল রয়েছে। তেমনি একটি সম্প্রদায়গত এর জন্য চেতনা রয়েছ, যা তাদের সম্প্রদায়ের মূল ভিত্তি। তাই বলা যায়, উদ্দীপকের জনগোষ্ঠী দ্বারা পাঠ্য বইয়ের সম্প্রদায় মৌল প্রত্যয় কে ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের ইঙ্গিতকৃত বিষয় তথা সম্প্রদায়ের সাথে সমাজের মৌলিক পার্থক্যসমূহ নিম্নে বিশ্লেষণ করা হলো : সমাজ বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায়, যেখানে মানুষ দলবদ্ধভাবে বসবাস করে। মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হচ্ছে সমাজ। অন্যদিকে সম্প্রদায়ের সদস্যরা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করার পাশাপাশি তাদের জীবনের মৌলিক ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করে এবং একই আচার-আচরণ তথা জীবন প্রণালীতে অভ্যস্ত হয়। সম্প্রদায়ের পরিধি হয় সমাজের তুলনায় ছোট অপরদিকে সমাজের পরিধি হয় তুলনায় বড়। একটি সমাজে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে। অর্থাৎ সম্প্রদায় হচ্ছে সমাজের অংশ। মানুষের একাধিক উদ্দেশ্য ও সাধনের জন্য সমাজ গড়ে ওঠে। কিন্তু জীবনের মৌল ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করার জন্য সম্প্রদায় গড়ে ওঠে। সমাজের সদস্যদের ভেতর সামাজিক মানসিকতা কাজ করে কিন্তু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে স্বজাত্যবোধ কাজ করে। একটি সমাজ রাষ্ট্রপ্রদত্ত বিভিন্ন নিয়ম কানুনের ধারা পরিচালিত হলেও সম্প্রদায়ের কার্যক্রম গুলো তাদের নিজস্ব বিধি-নিষেধ মোতাবেক পরিচালিত হয়। একটি সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকতে পারে। যেমন হিন্দু, মুসলমান, জেলে, বেঁধে ইত্যাদি। অপরদিকে সম্প্রদায় শুধু নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে নির্দেশ করে। যেমন জেলে অথবা তাঁতি অথবা বেদে ইত্যাদি।
HSCSociology 1st Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।