শেয়ারFacebookWhatsApp

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল?

উত্তর: ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল, 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।'

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল?

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল, 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।'

উত্তর

সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো সমাজ। তাই সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের সামগ্রিক পাঠ। অন্যান্য সামাজিক বিজ্ঞান যেমন-রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি যেখানে সমাজের এক একটা দিক নিয়ে আলোচনা করে সেখানে সমাজবিজ্ঞান সমাজকে ব্যাপকভাবে ও সামগ্রিকভাবে অধ্যয়ন করে। সামাজিক মানুষের আচার-আচরণ, আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি ও সামাজিক কার্যাবলি কীভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে এবং কীভাবে এর গতিশীলতা বজায় থাকে তা নিয়ে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক বিশ্লেষণে নিশ্চয়তা দেয়। এছাড়াও ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করে। এজন্য সমাজবিজ্ঞানকে সমাজের সামগ্রিক পাঠ বলা হয়।

উত্তর

উদ্দীপকে চিত্র-১ এর 'ক'চিহ্নিত স্থানে সমাজবিজ্ঞানের সমাজকাঠামো নামক মৌল প্রত্যয়টি প্রযোজ্য। সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় মৌল প্রত্যয় হলো সমাজকাঠামো। সমাজকাঠামো বলতে সমাজস্থ লোকের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া। দ্বারা সৃস্ট সুসংবদ্ধ, জটিল ও নিবিড় সম্পর্ককে বোঝায়। সমাজবিজ্ঞানী টি.বি. বটোমোর-এর মতে, 'সমাজকাঠামো হলো প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীগুলোর একটি জটিল ব্যবস্থা।' অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, ধর্ম ইত্যাদি প্রতিষ্ঠানসমূহ সমাজকাঠামোর অন্যতম উপাদান। উদ্দীপকের চিত্র-১ এর 'ক' নামক স্থানে দেখা যায় শিক্ষা, পরিবার, ধর্ম, ক্ষমতা ও কর্তৃত্ব, প্রথা, মূল্যবোধ প্রভৃতি উল্লেখ করা হয়েছে। এসব বিষয় উপরে আলোচিত সমাজকাঠামো প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্র-১ দ্বারা মূলত সমাজবিজ্ঞানের অন্যতম মৌল প্রত্যয় সমাজকাঠামোকে বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত স্থান দুটি দ্বারা যথাক্রমে সমাজকাঠামো ও সামাজিক স্তরিবন্যাসকে বোঝানো হয়েছে। এই দুটি প্রত্যয় পরস্পর সম্পর্কিত। সমাজকাঠামো এবং সামাজিক স্তরবিন্যাসের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ সর্বযুগে সর্বকালে সর্বজনীন সামাজিক কাঠামোরই স্বাভাবিক রূপ হচ্ছে সমাজের স্তরবিন্যাস। অধিকাংশ সমাজবিজ্ঞানী সামাজিক স্তরবিন্যাসকে চার ভাগে ভাগ করেছেন। যথা-দাস প্রথা, এস্টেট প্রথা, জাতিবর্ণ এবং শ্রেণি ও পদমর্যাদা। উদ্দীপকের চিত্রের 'খ' অংশেও এসব বিষয় উল্লেখ করা হয়েছে। যা সামাজিক স্তরবিন্যাসকে নির্দেশ করে। সমাজকাঠামোয় স্তরবিন্যাস একটি সাধারণ বিষয়। দাস সমাজের সমাজকাঠামো দাসনির্ভর উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদন সম্পর্কে ব্যক্তিগত মালিকানা, সুদৃঢ় পারিবারিক সম্পর্ক ইত্যাদির সমন্বয়ে গঠিত। এ সমাজে দুটি শ্রেণি লক্ষ করা যায়। দাস মালিক ও দাস। দাসপ্রথা সামাজিক স্তরবিন্যাসের অন্যতম একটি ধরন। মধ্যযুগে ইউরোপে ভূমিনির্ভর উৎপাদন ব্যবস্থার ভিত্তিতে সামন্ত সমাজ প্রতিষ্ঠিত হয়। এখানে ভূমির মালিক শ্রেণিকে ভূস্বামী, জমিদার প্রভৃতি হিসেবে আখ্যা দেওয়া হয়। সমাজে পুরোহিতরা ছিল উচ্চ মর্যাদার শ্রেণি। ভূমিদাস, কৃষক ছিল নিম্নশ্রেণির। এটি নির্ণীত হতো মূলত হিন্দুদের জাতিবর্ণ প্রথার আলোকে। আর মুসলিম সমাজে ছিল শ্রেণি ব্যবস্থা। অভিজাত, দার্শনিক, জমিদাররা ছিল উচ্চশ্রেণির। কৃষক ও ভূমি দাসরা ছিল নিম্নশ্রেণির। আর ছোট ব্যবসায়ী, সৈনিক ছিল মধ্যমশ্রেণির অন্তর্গত। তবে আধুনিককালে সম্পদ ও শিক্ষার ভিত্তিতে সমাজে স্তরবিন্যাস তৈরি হয়েছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজকাঠামোই সামাজিক স্তরবিন্যাসকে নির্ধারণ, নিয়ন্ত্রণ, পরিবর্তন ও প্রভাবিত করে। তাই সমাজকাঠামো এবং সামাজিক স্তরবিন্যাস পরস্পর সম্পর্কিত এবং পরস্পরের পরিপূরক।
HSCSociology 1st Paperচট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল? | Prosthuti