শেয়ারFacebookWhatsApp

পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।

উত্তর: পরিবার হলো একটি সার্বজনীন প্রতিষ্ঠান। পরিবার সর্বাপেক্ষা আদিম প্রতিষ্ঠান, একটি স্থায়ী সামাজিক সংগঠন। এ সংগঠন থেকেই মানবজাতির বিকাশ লাভ হয়েছে এবং সাথে সাথে সমাজের অগ্রগতি ও পরিবারের রূপ-কাঠামো পরিবর্তন হয়েছে। পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি সার্বজনীন প্রতিষ্ঠান। পৃথিবীর এমন কোনো সমাজ নেই যেখানে পরিবারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মানুষ সামাজিক জীব। একাকী বসবাস করতে পারে না। দলবদ্ধভাবে মিলেমিশে বাস করা তাদের স্বভাব। দলের বিভিন্ন রূপ আছ। যেমন-(ক) পরিবার ও খেলার সাথী; (খ) সংঘ ও ট্রেড ইউনিয়ন।

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

ম্যাকাইভারের মতে, সমাজের অর্থ হলো সহযোগিতা।

উত্তর

পরিবার হলো একটি সার্বজনীন প্রতিষ্ঠান। পরিবার সর্বাপেক্ষা আদিম প্রতিষ্ঠান, একটি স্থায়ী সামাজিক সংগঠন। এ সংগঠন থেকেই মানবজাতির বিকাশ লাভ হয়েছে এবং সাথে সাথে সমাজের অগ্রগতি ও পরিবারের রূপ-কাঠামো পরিবর্তন হয়েছে। পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি সার্বজনীন প্রতিষ্ঠান। পৃথিবীর এমন কোনো সমাজ নেই যেখানে পরিবারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

উত্তর

উদ্দীপকে উদাহরণ 'ক' যে দলের ইঙ্গিত বহন করে তা হলো প্রার্থমিক বা মুখোমুখি ফল। যে দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান তাকে প্রাথমিক বা মুখোমুখি দল বলে। ১৯০৯ সালে মার্কিন সমাজবিজ্ঞানী চার্লস কুলি মুখ্য দল শব্দটি প্রথম ব্যবহার করেন। এই দলের সদস্যরা প্রত্যক্ষভাবে নিবিড় সম্পর্কে সম্পর্কযুক্ত। প্রাথমিক দলের সদস্যদের মধ্যে 'আমরা ভাব' বিদ্যমান থাকে। যেমন- পরিবার, পরিবারের সদস্যরা সবাই নিজেদের মধ্যে 'আমরা মনোভাব' পোষণ করে। পরিবার ছাড়াও খেলার সাথি, পাড়া ইত্যাদি প্রাথমিক দলের উদাহরণ। উদ্দীপকে বলা হয়েছে, মানুষ সামাজিক জীব এবং মানুষ একাকী বাস করতে পারে না। দলবদ্ধভাবে মিলেমিশে থাকা মানুষের স্বভাব। তারা পরিবার ও খেলার সাথি নিয়ে 'ক' দল গঠন করে যা উপরে আলোচিত-প্রাথমিক বা মুখোমুখি দলের অন্তর্গত। তাই বলা যায়, উদ্দীপকে 'ক' দলে উল্লিখিত পরিবার ও খেলার সাথি প্রাথমিক বা মুখোমুখি দলের ইঙ্গিত প্রদান করে।

উত্তর

উদ্দীপকে উদাহরণ 'খ' মাধ্যমিক বা গৌণ দলকে নির্দেশ করে। মাধ্যমিক বা গৌণ দলের সাথে 'ক' দল অর্থাৎ প্রাথমিক দলের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। যে দলের সদস্যদের মধ্যে অনেকটা আনুষ্ঠানিক 'নীতিমালার দ্বারা সামাজিক সম্পর্ক গড়ে ওঠে তাকে মাধ্যমিক বা গৌণ দল বলে। গৌণ বা মাধ্যমিক দলের সদস্যদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ বা আন্তরিক হয় না। কিছু উদ্দেশ্য নিয়ে গৌণ দলের সদস্যরা একত্রিত হয়। বিভিন্ন ধরনের সংঘ, ট্রেড ইউনিয়ন, সম্প্রদায় ইত্যাদি মাধ্যমিক বা গৌণ দলের উদাহরণ। উদ্দীপকের 'খ' তে সংঘ, ট্রেড ইউনিয়ন উল্লেখ করা হয়েছে। যা পূর্বোক্ত আলোচনায় আলোচিত মাধ্যমিক বা গৌণ দলকে নির্দেশ করে। মাধ্যমিক বা গৌণ দলের সাথে 'ক' দল অর্থাৎ প্রাথমিক বা মুখোমুখি দলের কতিপয় পার্থক্য রয়েছে। যেমন- প্রাথমিক বা মুখোমুখি দলের গণ্ডি বেশ সীমিত এবং এর সদস্যদের মধ্যে খুব ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক বিদ্যমান। পক্ষান্তরে, মাধ্যমিক বা গৌণ দলের গণ্ডি বেশ বৃহৎ এবং এর উদ্দেশ্য ও কর্মক্ষেত্র সম্প্রসারিত। এখানকার সদস্যরা তুলনামূলকভাবে কম নিবিড় এবং সম্পর্কটা অনেকটা কৃত্রিম এবং আনুষ্ঠানিক নীতিমালা দ্বারা নিয়ন্ত্রিত। প্রাথমিক বা মুখোমুখি দলের সদস্যরা অনেক ক্ষেত্রে একই পরিবার ও জ্ঞাতিগোষ্ঠীর সদস্য। অন্যদিকে, মাধ্যমিক বা গৌণ দলের সদস্যরা বিভিন্ন সমাজ বা জনগোষ্ঠীর হয়ে থাকে এবং এরা কিছু নীতি ও আদর্শ দ্বারা প্রভাবিত থাকে। আবার প্রাথমিক দলের সদস্যদের মধ্যে 'আমরা মনোভাব' বিদ্যমান থাকে। কিন্তু গৌণ দলে এরূপ মনোভাব থাকে না। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, প্রাথমিক বা মুখোমুখি দল এবং মাধ্যমিক বা গৌণ দলের মধ্যে পার্থক্য থাকলেও সমাজের কল্যাণের জন্য উভয়ের গুরুত্ব অনস্বীকার্য।
HSCSociology 1st Paperহবিগঞ্জ সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।