শেয়ারFacebookWhatsApp

ডুর্খেইমের ক্রিয়াবাদ তত্ত্বটি দ্বারা কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: ক্রিয়াবাদের জনক ডুর্খেইম তার ক্রিয়াবাদের ব্যাখ্যায় সমাজকে জীবদেহের সাথে তুলনা করেন। একটি জীব বা একজন ব্যক্তিমানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থাকে এবং জীবদেহ বা ব্যক্তিমানুষকে সচল রাখার জন্য তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো বিভিন্ন কাজ সম্পাদন করে। অঙ্গ-প্রত্যঙ্গগুলো তাদের কর্ম সঠিকভাবে সম্পাদন করলেই ব্যক্তিমানুষ সচল থাকে। তেমনি সমাজেরও থাকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা অংশ। সমাজ সচল থাকে তখনই যখন সমাজের অভ্যন্তরে প্রতিষ্ঠানসমূহ ও ব্যক্তিবর্গ নিজ নিজ কর্ম ও দায়িত্ব পালন করে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

ডুর্খেইমের ক্রিয়াবাদ তত্ত্বটি দ্বারা কী বোঝায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

কাশিপুরের জেলেপাড়ার সবাই ভাগ্যে বিশ্বাস এবং নতুন ঘর বানানো, জাল বা নৌকা কেনা উপলক্ষে নানা আচার-অনুষ্ঠান পালন করে। তারা ছোট নৌকায় করে সাগরে মাছ ধরতে যায়। কঠোর পরিশ্রমী যুবক সজল পাড়ার সবাইকে এসব আচার-অনুষ্ঠান বাদ দিয়ে একসাথে মিলে বড় নৌকা কিনতে বলে। কয়েক দিন পর মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে জেলেপাড়ার পাঁচটি নৌকা ডুবে যায়। জেলেপাড়ার সবাই এজন্য নিজেদের কপালকে দোষ দিতে শুরু করে। সজল বলে, "কপালের দোষ দিয়া লাভ নাই, সবাই মিল্যা বড় নাও কিনলে আইজ এ দিন দেহন লাগতো না।"

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

অপরাধ বিজ্ঞানের জনক এডউইন এইচ সাদারল্যান্ড।

উত্তর

ক্রিয়াবাদের জনক ডুর্খেইম তার ক্রিয়াবাদের ব্যাখ্যায় সমাজকে জীবদেহের সাথে তুলনা করেন। একটি জীব বা একজন ব্যক্তিমানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থাকে এবং জীবদেহ বা ব্যক্তিমানুষকে সচল রাখার জন্য তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো বিভিন্ন কাজ সম্পাদন করে। অঙ্গ-প্রত্যঙ্গগুলো তাদের কর্ম সঠিকভাবে সম্পাদন করলেই ব্যক্তিমানুষ সচল থাকে। তেমনি সমাজেরও থাকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা অংশ। সমাজ সচল থাকে তখনই যখন সমাজের অভ্যন্তরে প্রতিষ্ঠানসমূহ ও ব্যক্তিবর্গ নিজ নিজ কর্ম ও দায়িত্ব পালন করে।

উত্তর

উদ্দীপকের কাশিপুরের জেলেপাড়াটি অগাস্ট কোঁৎ বর্ণিত সমাজ বিকাশের ধর্মতাত্ত্বিক স্তরে অবস্থান করছে। অগাস্ট কোঁৎ-এর সমাজ বিকাশের স্তরগুলোর মধ্যে ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরটি হলো মানবসমাজের আদি স্তর। এই স্তরে সমাজের ওপর ধর্মীয় প্রভাব বেশি ছিল। ধর্মই হচ্ছে এ স্তরে সমাজ গঠন ও পরিচালনার মূল চালিকাশক্তি। এ ধর্মতাত্ত্বিক স্তরটি মূলত জ্ঞানের প্রাথমিক পর্যায়। যখন মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা ও ধারণা অর্জন করতে পারেনি, সে সময়ই এ জ্ঞানের শুরু। এ স্তরে মানুষের মনে যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি। অর্থাৎ এ যুগে মানুষ ছিল অদৃষ্টবাদী এবং ভাগ্যের ওপর নির্ভরশীল। যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, কাশিপুরের জেলেপাড়ার সবাই ভাগ্যে বিশ্বাস করে এবং নতুন ঘর বানানো, জাল বা নৌকা কেনা উপলক্ষ্যে এসবের স্থায়িত্বের জন্য নানা আচার-অনুষ্ঠান পালন করে। সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে জেলেপাড়ার পাঁচটি নৌকা ডুবে গেলে জেলেপাড়ার সবাই এজন্য নিজেদের ভাগ্যকে দোষারোপ করে। অর্থাৎ কাশিপুরের জেলেপাড়াটি পুরাপুরি ধর্ম নিয়ন্ত্রিত। ধমতাত্ত্বিক স্তরের মতো তারাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো ধারণা অর্জন 'করতে পারেনি। তাই বলা যায়, কাশিপুরের জেলেপাড়াটির অবস্থান অগাস্ট কোঁৎ বর্ণিত সমাজ বিকাশের ধর্মতাত্ত্বিক স্তরের অন্তর্গত।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের সজলের কথায় সংঘ সৃষ্টির মনোভাব ফুটে উঠেছে। সংঘ হলো সমাজে অবস্থিত এক বিশেষ ধরনের গোষ্ঠী। সমাজের সদস্য হিসেবে মানুষ স্বেচ্ছায় একত্রিত হয়ে সমষ্টিগত উদ্দেশ্য সাধনের জন্য সম্মিলিত প্রয়াস চালায়। মানুষ যখন এক বা একাধিক নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধান মেনে চলে তখন সংঘ গড়ে ওঠে। যেমন- শ্রমিক সংঘ, ক্রিকেট ক্লাব ইত্যাদি। অর্থাৎ সংঘ এমন একটি মানবীয় সংগঠন যা সুনির্দিষ্ট ও অভিন্ন লক্ষ্য অর্জনে গড়ে ওঠে এবং এর সদস্যদের মাঝে সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান থাকে। উদ্দীপকে কাশিপুর গ্রামের জেলেপাড়ায় প্রত্যেকে ছোট ছোট নৌকায় সাগরে মাছ ধরতে যায়। যার ফলে নানাভাবে তারা দুর্ঘটনার শিকার হয়। গ্রামের কঠোর পরিশ্রমী যুবক সজল এ সমস্যার সমাধানে পাড়ার সবাইকে এক সাথে মিলে বড় নৌকা কিনতে বলে। জেলেপাড়ার সদস্যদের মধ্যে যে অভিন্ন স্বার্থ বিদ্যমান তার ওপর ভিত্তি করেই সজল তাদের সংগঠিত হবার পরমর্শ দেয়। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, সজলের কথায় সংঘ সৃষ্টির মনোভাব ফুটে উঠেছে।
HSCSociology 1st Paperসরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।