পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতায় গড়ে ওঠা সোহেলের এলাকাটি 'সমাজ' নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে।
সাধারণ অর্থে সমাজ বলতে এমন একদল মানুষের সমষ্টিকে বোঝায় যারা একত্রে পারস্পরিক সম্পর্কসূত্রে এবং বিভিন্ন প্রথা-প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে বসবাস করে। সমাজবিজ্ঞানী গিন্সবার্গ বলেন, মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন, সহযোগিতা বা বৈরিতামূলক সমস্ত সম্পর্কের সমন্বিত রূপ হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, "সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল।"
উদ্দীপকে দেখা যায়, সোহেলের বসবাসরত এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও তারা মৌলিক চাহিদা পূরণে একতাবদ্ধ। আবার তারা পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল এবং তাদের মধ্যকার সম্পর্ক জটিল জালের মতো। এলাকাটির এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত। সমাজের বৈশিষ্ট্যের অনুরূপ। তাই নিশ্চিতভাবেই বলা যায়, সোহেলের এলাকাটি সমাজ নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে।