শেয়ারFacebookWhatsApp

অবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ?

উত্তর: সংস্কৃতির যে উপাদান পরিমাপযোগ্য নয় কেবল উপলব্ধি বা অনুধাবন করা যায় তাকে অবস্তু সংস্কৃতি বলে। মানুষের জীবনধারণ ও তার উদ্দেশ্য সাধন করতে গিয়ে যেসব বিমূর্তি উপাদান সৃষ্টি করেছে তার সমষ্টি হল অবস্তুগত সংস্কৃতি। যেমন ভাষা, সাহিত্য, সংগীত, ধর্ম, ধ্যান-ধারণা, রীতি-নীতি, মূল্যবোধ, আবেগ, উচ্ছ্বাস ইত্যাদি।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

অবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ?

উদ্দীপক

ওসমানপুর গ্রামে মৃৎশিল্পীদের বাস। মৃৎশিল্প তাদের ঐতিহ্যবাহী পেশা। এ গ্রামের মৃৎশিল্পীদের তৈরি তৈজসপত্র ও ফুলদানি শহরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ইদানীং গ্রামে কতিপয় মহাজনদের আনাগোনা লক্ষ করা যায়। মৃৎশিল্পীরা এ ব্যাপারে ঐকমত্যে পৌছে যে, যেভাবেই হোক তারা তাদের জীবন-জীবিকায় অন্যকে হস্তক্ষেপ করতে দেবে না।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

সংঘ হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যারা কোন নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় এবং স্বীকৃত নিয়ম-কানুন অনুসার পরিচালিত হয়ে এক অপরকে সহযোগিতা করে।

উত্তর

সংস্কৃতির যে উপাদান পরিমাপযোগ্য নয় কেবল উপলব্ধি বা অনুধাবন করা যায় তাকে অবস্তু সংস্কৃতি বলে। মানুষের জীবনধারণ ও তার উদ্দেশ্য সাধন করতে গিয়ে যেসব বিমূর্তি উপাদান সৃষ্টি করেছে তার সমষ্টি হল অবস্তুগত সংস্কৃতি। যেমন ভাষা, সাহিত্য, সংগীত, ধর্ম, ধ্যান-ধারণা, রীতি-নীতি, মূল্যবোধ, আবেগ, উচ্ছ্বাস ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের সম্প্রদায় মৌল প্রত্যয়কে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী যেসকল মানগোষ্ঠী পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবন-যাপন করে তাদের সম্প্রদায় বলে। সম্প্রদায়ের মূল ভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে যে তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারন জীবনযাত্রার অংশীদার হয়। যেমন জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোন নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজ করে । উদ্দীপকেও দেখা যায়, আনন্দপুর গ্রামে মানুষ দলবদ্ধভাবে বাস করে। তাদের ঐতিহ্যবাহী পেশা হচ্ছে মৃৎশিল্প। তাদের তৈরি জিনিসপত্র ও ফুলদানি শহরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করায় বিভিন্ন মহাজনদের আনাগোনা লক্ষ্য করা যায়। এই সময় তারা শোষণের হাত থেকে বাঁচতে এবং একে অপরকে সহযোগিতা করার জন্য নিজেরা ঐক্যবদ্ধ হয়। তাদের বসবাসের জন্য যেমন একটি নির্দিষ্ট অঞ্চল রয়েছে। তেমনি একটি সম্প্রদায়গত এর জন্য চেতনা রয়েছে, যা তাদের সম্প্রদায়ের মূল ভিত্তি। তাই বলা যায়, উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের সম্প্রদায় মৌল প্রত্যয়কে ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের ইঙ্গিতকৃত বিষয় তথা সম্প্রদায়ের সাথে সমাজের মৌলিক পার্থক্যসমূহ নিম্নে বিশ্লেষণ করা হলো : সমাজ বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায়, যেখানে মানুষ দলবদ্ধভাবে বসবাস করে। মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হচ্ছে সমাজ। অন্যদিকে সম্প্রদায়ের সদস্যরা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করার পাশাপাশি তাদের জীবনের মৌলিক ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করে এবং একই আচার-আচরণ তথা জীবন প্রণালীতে অভ্যস্ত হয়। সম্প্রদায়ের পরিধি হয় সমাজের তুলনায় ছোট অপরদিকে সমাজের পরিধি হয় তুলনায় বড়। একটি সমাজে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে। অর্থাৎ সম্প্রদায় হচ্ছে সমাজের অংশ। মানুষের একাধিক উদ্দেশ্য ও সাধনের জন্য সমাজ গড়ে ওঠে। কিন্তু জীবনের মৌল ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করার জন্য সম্প্রদায় গড়ে ওঠে। সমাজের সদস্যদের ভেতর সামাজিক মানসিকতা কাজ করে কিন্তু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে স্বজাত্যবোধ কাজ করে। একটি সমাজ রাষ্ট্রপ্রদত্ত বিভিন্ন নিয়ম কানুনের ধারা পরিচালিত হলেও সম্প্রদায়ের কার্যক্রম গুলো তাদের নিজস্ব বিধি-নিষেধ মোতাবেক পরিচালিত হয়। একটি সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকতে পারে। যেমন হিন্দু, মুসলমান, জেলে, বেঁধে ইত্যাদি। অপরদিকে সম্প্রদায় শুধু নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে নির্দেশ করে। যেমন জেলে অথবা তাঁতি অথবা বেদে ইত্যাদি।
HSCSociology 1st Paperসরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।