উদ্দীপকের কাশিপুরের জেলেপাড়াটি অগাস্ট কোঁৎ বর্ণিত সমাজ বিকাশের ধর্মতাত্ত্বিক স্তরে অবস্থান করছে।
অগাস্ট কোঁৎ-এর সমাজ বিকাশের স্তরগুলোর মধ্যে ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরটি হলো মানবসমাজের আদি স্তর। এই স্তরে সমাজের ওপর ধর্মীয় প্রভাব বেশি ছিল। ধর্মই হচ্ছে এ স্তরে সমাজ গঠন ও পরিচালনার মূল চালিকাশক্তি। এ ধর্মতাত্ত্বিক স্তরটি মূলত জ্ঞানের প্রাথমিক পর্যায়। যখন মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা ও ধারণা অর্জন করতে পারেনি, সে সময়ই এ জ্ঞানের শুরু। এ স্তরে মানুষের মনে যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি। অর্থাৎ এ যুগে মানুষ ছিল অদৃষ্টবাদী এবং ভাগ্যের ওপর নির্ভরশীল। যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়।
উদ্দীপকে দেখা যায়, কাশিপুরের জেলেপাড়ার সবাই ভাগ্যে বিশ্বাস করে এবং নতুন ঘর বানানো, জাল বা নৌকা কেনা উপলক্ষ্যে এসবের স্থায়িত্বের জন্য নানা আচার-অনুষ্ঠান পালন করে। সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে জেলেপাড়ার পাঁচটি নৌকা ডুবে গেলে জেলেপাড়ার সবাই এজন্য নিজেদের ভাগ্যকে দোষারোপ করে। অর্থাৎ কাশিপুরের জেলেপাড়াটি পুরাপুরি ধর্ম নিয়ন্ত্রিত। ধমতাত্ত্বিক স্তরের মতো তারাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো ধারণা অর্জন 'করতে পারেনি। তাই বলা যায়, কাশিপুরের জেলেপাড়াটির অবস্থান অগাস্ট কোঁৎ বর্ণিত সমাজ বিকাশের ধর্মতাত্ত্বিক স্তরের অন্তর্গত।