শেয়ারFacebookWhatsApp

সভ্যতা পরিমাপ করা যায় -ব্যাখ্যা কর।

উত্তর: সুনির্দিষ্ট মানদণ্ডের ওপর ভিত্তি করে সভ্যতাকে পরিমাপ করা যায়। যার মধ্যে অন্যতম হলো দক্ষতা। সভ্যতার একটি বাস্তব উপযোগিতার দিক আছে, যা পরিমাপ করা যায়। মানুষ তার সৃজনশীল প্রয়াস দ্বারা এবং বিজ্ঞানের আশীর্বাদপুষ্ট হয়ে যে সামগ্রিক জীবন গড়ে তোলে তার বাহ্যিক প্রতিফলনকে সভ্যতা বলে। উদাহরণস্বরূপ বলা যায়, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা, অট্টালিকা, আসবাবপত্র, অফিস-আদালত, নগর-বন্দর প্রভৃতি বস্তুগত সংস্কৃতির সমাবেশের অন্য রূপটি হলো সভ্যতা। সভ্যতাকে নির্দেশ করে এসব সংস্কৃতির সমাবেশ মূর্ত বিষয় হওয়ায় এটি দক্ষতার মানদণ্ডে পরিমাপ করতে হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সভ্যতা পরিমাপ করা যায় -ব্যাখ্যা কর।

উদ্দীপক

রাশেদ একটি প্রত্যন্ত এলাকায় বাস করে। তাদের এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও নিজেদের মৌলিক চাহিদা পূরণে তারা সমষ্টিগতভাবে একতাবদ্ধ। পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল। মানুষগুলোর মধ্যকার সম্পর্ক জটিল জালের মতো ছড়িয়ে আছে।

শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025

উত্তর

সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হলো পরিবার।

উত্তর

সুনির্দিষ্ট মানদণ্ডের ওপর ভিত্তি করে সভ্যতাকে পরিমাপ করা যায়। যার মধ্যে অন্যতম হলো দক্ষতা। সভ্যতার একটি বাস্তব উপযোগিতার দিক আছে, যা পরিমাপ করা যায়। মানুষ তার সৃজনশীল প্রয়াস দ্বারা এবং বিজ্ঞানের আশীর্বাদপুষ্ট হয়ে যে সামগ্রিক জীবন গড়ে তোলে তার বাহ্যিক প্রতিফলনকে সভ্যতা বলে। উদাহরণস্বরূপ বলা যায়, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা, অট্টালিকা, আসবাবপত্র, অফিস-আদালত, নগর-বন্দর প্রভৃতি বস্তুগত সংস্কৃতির সমাবেশের অন্য রূপটি হলো সভ্যতা। সভ্যতাকে নির্দেশ করে এসব সংস্কৃতির সমাবেশ মূর্ত বিষয় হওয়ায় এটি দক্ষতার মানদণ্ডে পরিমাপ করতে হয়।

উত্তর

উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল রাশেদের এলাকাটি “সমাজ” নামক প্রত্যয়কে নির্দেশ করছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : সমাজ হলো অনুভূতিসম্পন্ন সমজাতীয় কিছু জীবের সমষ্টি, যারা পরস্পর মানসিক সূত্রে আবদ্ধ। অর্থাৎ সমাজ কেবল মানুষের নয় যেকোনো জীব প্রজাতির হতে পারে। সাধারণ অর্থে সমাজ বলতে এমন একদল মানুষের সমষ্টিকে বোঝায়, যারা একত্রে পারস্পরিক সম্পর্ক সূত্রে এবং বিভিন্ন প্রথা-প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে বসবাস করে। সমাজবিজ্ঞানী মরিস গিন্সবার্গ বলেন, “মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন, সহযোগিতা বা বৈরিতামূলক সমস্ত সম্পর্কে সমন্বিত রূপ হচ্ছে সমাজ”। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, সমাজ হলো সামাজিক সম্পর্কসমূহের জাল। উদ্দীপকে দেখা যায়, রাশেদের বসবাসরত এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও তারা মৌলিক চাহিদা পূরণে একতাবদ্ধ। আবার তারা পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল এবং তাদের মধ্যকার সম্পর্ক জটিল জালের মত। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে নিশ্চিতভাবে বলা যায়, রাশেদের এলাকাটি সমাজ নামক প্রত্যয়কে নির্দেশ করছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল রাশেদের এলাকাটি “সমাজ” নামক প্রত্যয়কে নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকের ইঙ্গিতকৃত বিষয় তথা সমাজের সাথে সম্প্রদায়ের মৌলিক পার্থক্যসমূহ নিম্নে বিশ্লেষণ করা হলো : সমাজ বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায়, যেখানে মানুষ দলবদ্ধভাবে বসবাস করে। মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হচ্ছে সমাজ। অন্যদিকে সম্প্রদায়ের সদস্যরা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করার পাশাপাশি তাদের জীবনের মৌলিক ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করে এবং একই আচার-আচরণ তথা জীবন প্রণালীতে অভ্যস্ত হয়। সম্প্রদায়ের পরিধি হয় সমাজের তুলনায় ছোট অপরদিকে সমাজের পরিধি হয় তুলনায় বড়। একটি সমাজে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে। অর্থাৎ সম্প্রদায় হচ্ছে সমাজের অংশ। মানুষের একাধিক উদ্দেশ্য ও সাধনের জন্য সমাজ গড়ে ওঠে। কিন্তু জীবনের মৌল ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করার জন্য সম্প্রদায় গড়ে ওঠে। সমাজের সদস্যদের ভেতর সামাজিক মানসিকতা কাজ করে কিন্তু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে স্বজাত্যবোধ কাজ করে। একটি সমাজ রাষ্ট্রপ্রদত্ত বিভিন্ন নিয়ম কানুনের ধারা পরিচালিত হলেও সম্প্রদায়ের কার্যক্রম গুলো তাদের নিজস্ব বিধি-নিষেধ মোতাবেক পরিচালিত হয়। একটি সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকতে পারে। যেমন হিন্দু, মুসলমান, জেলে, বেঁধে ইত্যাদি। অপরদিকে সম্প্রদায় শুধু নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে নির্দেশ করে। যেমন জেলে অথবা তাঁতি অথবা বেদে ইত্যাদি।
HSCSociology 1st Paperশহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।