শেয়ারFacebookWhatsApp

মুখ্যদল বলতে কী বোঝ?

উত্তর: যে দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান তাকে মুখ্যদল বলে। যেমন- পরিবার, খেলার সাথী, পাড়া ইত্যাদি মুখ্য দলের উদাহরণ। ১৯০৯ সালে মার্কিন সমাজবিজ্ঞানী চার্লস কুলি মুখ্য দল শব্দটি প্রথম ব্যবহার করেন। মুখ্য দলের মধ্যে সর্বদা 'আমরা ভাব' বিদ্যমান থাকে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

মুখ্যদল বলতে কী বোঝ?

উদ্দীপক

সোহেল কাজলা নামক গ্রামে বসবাস করে। তাদের এলাকার জনগোষ্ঠীর মধ্যে মিল-অমিল থাকলেও নিজেদের মৌলিক চাহিদাসমূহ তারা একতাবদ্ধ ও সমষ্টিগতভাবে সহযোগিতায় রত। পরস্পরের ওপর নির্ভরশীল সচেতন এ মানুষগুলোর মধ্যকার সম্পর্কসমূহ জালের মতো ছড়িয়ে আছে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

সংস্কৃতিকে সভ্যতার মূল চালিকাশক্তি বলা হয়।

উত্তর

যে দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান তাকে মুখ্যদল বলে। যেমন- পরিবার, খেলার সাথী, পাড়া ইত্যাদি মুখ্য দলের উদাহরণ। ১৯০৯ সালে মার্কিন সমাজবিজ্ঞানী চার্লস কুলি মুখ্য দল শব্দটি প্রথম ব্যবহার করেন। মুখ্য দলের মধ্যে সর্বদা 'আমরা ভাব' বিদ্যমান থাকে।

উত্তর

পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতায় গড়ে ওঠা সোহেলের এলাকাটি 'সমাজ' নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। সাধারণ অর্থে সমাজ বলতে এমন একদল মানুষের সমষ্টিকে বোঝায় যারা একত্রে পারস্পরিক সম্পর্কসূত্রে এবং বিভিন্ন প্রথা-প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে বসবাস করে। সমাজবিজ্ঞানী গিন্সবার্গ বলেন, মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন, সহযোগিতা বা বৈরিতামূলক সমস্ত সম্পর্কের সমন্বিত রূপ হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, "সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল।" উদ্দীপকে দেখা যায়, সোহেলের বসবাসরত এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও তারা মৌলিক চাহিদা পূরণে একতাবদ্ধ। আবার তারা পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল এবং তাদের মধ্যকার সম্পর্ক জটিল জালের মতো। এলাকাটির এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত। সমাজের বৈশিষ্ট্যের অনুরূপ। তাই নিশ্চিতভাবেই বলা যায়, সোহেলের এলাকাটি সমাজ নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রত্যয় তথা সমাজের মধ্যে কতিপয় বৈশিষ্ট্য ও কার্যাবলি পরিলক্ষিত হয়। সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো পারস্পরিক নির্ভরশীলতা ও সহযোগিতার ভিত্তিতে এটি গঠিত হয়। প্রত্যেক সমাজের একটি নিজস্ব সংগঠন ও সংহতি আছে। সমাজের মধ্যে সাম্য ও সংহতি বিরাজ করে। মানুষের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে সামাজিক সংগঠন ও সংহতি ধীরে ধীরে গড়ে ওঠে। সমাজ স্থিতিশীল নয় বরং সর্বদা পরিবর্তনশীল। সমাজের ব্যক্তিবর্গের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক স্থাপিত হয়, তা অনেকাংশে নির্ভর করে তাদের সমভাবাপন্ন মনের ওপর। সমাজের মধ্যে বিভিন্ন স্তরভেদ ও গোষ্ঠীভেদ থাকে। সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সমাজ ও ব্যক্তিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায় না। ব্যক্তিকে বাদ দিয়ে সমাজ বা সমাজকে বাদ দিয়ে ব্যক্তিকে কল্পনাই করা যায় না। আবার সমাজ একটি বৃহৎ মানবীয় সংগঠন এবং এটি একটি বিমূর্ত ধারণা প্রকাশ করে, যাকে অনুভব করা যায়। সহযোগিতা ও প্রতিযোগিতা সব সমাজেই বিদ্যমান তবে দ্বন্দ্ব ক্ষণস্থায়ী। কেননা প্রতিটি সমাজে সহযোগিতার প্রাধান্য বেশি। যার ফলে বিরোধ কখনই দীর্ঘস্থায়ী হতে পারে না। এছাড়া সমাজ সামাজিক সম্পর্কের জালস্বরূপ এবং এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সবরকম সামাজিক বিশৃঙ্খলা রোধ করে একটি সুন্দর সমাজ গঠন করা। সুতরাং বলা যায়, সমাজের উপর্যুক্ত বৈশিষ্ট্য ও কার্যাবলি একটি সভ্য, সুন্দর ও বসবাস উপযোগী সামাজিক পরিবেশ সৃষ্টি করতে বিশেষ ভূমিকা পালন করে।
HSCSociology 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।