শেয়ারFacebookWhatsApp

“সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান”- ব্যাখ্যা করো।

উত্তর: সমাজ বিশ্লেষণে নিরপেক্ষতা অবলম্বন করে বলে সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। বিজ্ঞানের প্রধান ধর্ম হলো নৈতিকতার ক্ষেত্রে নিরপেক্ষতা অবলম্বন করা। সমাজবিজ্ঞানও সামাজিক ঘটনা বিচার-বিশ্লেষণে এবং সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করে। কোনো সামাজিক অবস্থা ভালো কি মন্দ সে বিষয়ে সমাজবিজ্ঞান কোনো মন্তব্য করে না। সমাজবিজ্ঞানের কাজ হচ্ছে সামাজিক অবস্থাটি সমাজকাঠামোর ওপর কীরূপ প্রভাব ফেলে তা নির্ণয় করা। এ প্রকৃতির জন্যই সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

“সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান”- ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১ঃ পদ্মা নদীর তীরের কেতুপুর গ্রামের অধিকাংশ লোকজন পেশায় জেলে। গ্রামবাসীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং যেকোনো ধরনের সমস্যা তারা একসাথে মোকাবিলা করে। দৃশ্যকল্প-২ঃ রসুলপুর গ্রামে নানা শ্রেণি ও পেশার মানুষ বাস করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের ফলে গ্রামের জীবনধারায় বেশ পৰিৱর্তন দৃশ্যমান। সাধারণ রাজনৈতিক বিরোধ বাদ দিলে গ্রামের মানুষ বেশ শান্তিতেই বসবাস করছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

তিন পুরুষের পরিবারের নাম বর্ধিত পরিবার।

উত্তর

সমাজ বিশ্লেষণে নিরপেক্ষতা অবলম্বন করে বলে সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। বিজ্ঞানের প্রধান ধর্ম হলো নৈতিকতার ক্ষেত্রে নিরপেক্ষতা অবলম্বন করা। সমাজবিজ্ঞানও সামাজিক ঘটনা বিচার-বিশ্লেষণে এবং সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করে। কোনো সামাজিক অবস্থা ভালো কি মন্দ সে বিষয়ে সমাজবিজ্ঞান কোনো মন্তব্য করে না। সমাজবিজ্ঞানের কাজ হচ্ছে সামাজিক অবস্থাটি সমাজকাঠামোর ওপর কীরূপ প্রভাব ফেলে তা নির্ণয় করা। এ প্রকৃতির জন্যই সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ সমাজবিজ্ঞানের অন্যতম মৌল প্রত্যয় সম্প্রদায়ের সাথে সম্পর্কিত । সম্প্রদায় হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী মানবগোষ্ঠী, যারা পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। সম্প্রদায়ের মূলভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চল একত্রে বসবাস করে যে, তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়। উদাহরণস্বরূপ বলা যায়, জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোনো নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজমান । উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ লক্ষণীয়, পদ্মা নদীর তীরে কেতুপুর গ্রামের লোকজন অধিকাংশই জেলে। তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং যেকোনো সমস্যা সবাই একসাথে মোকাবিলা করে । যা উপরে আলোচিত মৌল প্রত্যয় সম্প্রদায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় দৃশ্যকল্প-১ দ্বারা মূলত সম্প্রদায়কে বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ দ্বারা সম্প্রদায় ও দৃশ্যকল্প-২ দ্বারা সমাজকে বোঝানো হয়েছে। সম্প্রদায় ও সমাজের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখা যায়, রসুলপুর গ্রামে নানা শ্রেণি ও পেশার মানুষ বাস করে। তথ্যপ্রযুক্তির কল্যাণে তাদের জীবনধারায় বেশ পরিবর্তন এসেছে। এসব বৈশিষ্ট্য সমাজের সাথে সাদৃশ্যপূর্ণ। সমাজ ও সম্প্রদায় সমাজবিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ বিষয়। উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বেশকিছু পার্থক্যও রয়েছে। যেমন— সমাজ হচ্ছে এমন এক জনগোষ্ঠী যারা একটি সাধারণ ঐতিহ্য, প্রথা, রীতি-নীতি, আচার-অনুষ্ঠান এবং জীবনপ্রণালিতে অভ্যস্ত হয়ে পারস্পরিক সহযোগিতাপূর্ণ পরিবেশে বাস করে। অপরদিকে, সম্প্রদায় হলো একই এলাকায় বসবাসরত জনগোষ্ঠী যাদের জীবনপ্রণালি একই ধরনের। সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। পক্ষান্তরে সম্প্রদায় হলো একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী সাধারণ জীবনযাত্রার অংশীদারি জনগোষ্ঠী। সমাজ হলো বিমূর্ত। কিন্তু সম্প্রদায় অনেকখানি মূর্ত। সমাজের ক্ষেত্রে সম্প্রদায়গত চেতনা অথবা আমরা বোধ বিদ্যমান থাকাতেও পারে, আবার নাও পারে। কিন্তু এমন চেতনা ছাড়া সম্প্রদায় গঠন সম্ভব নয় । সমাজ অপেক্ষাকৃত বৃহৎ। অন্যদিকে, সম্প্রদায় সমাজের চেয়ে আকারে ছোট । সমাজে অভিন্নতা ও বিভিন্নতা উভয়ই বিদ্যমান। কিন্তু সম্প্রদায়ের বিভিন্নতার অস্তিত্ব নেই বললেই চলে। সমাজ হলো সম্প্রদায়ের পূর্ববর্তী ধাপ। পক্ষান্তরে, সম্প্রদায় হলো সমাজের পরবর্তী ধাপ। সর্বোপরি সমাজ হলো একটি সামগ্রিক বিষয় এবং সম্প্রদায় হলো তার অংশবিশেষ । উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, মানুষ তার অস্তিত্বের জন্য সমাজ ও সম্প্রদায় সৃষ্টি করে। ফলে এ দুয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। কিন্তু প্রকৃতি ও কার্যগত দিক থেকে উভয়ের মাঝে কিছু পার্থক্যও বিদ্যমান ।
HSCSociology 1st Paperশহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।