লোকাচার ও লোকরীতির মধ্যে পার্থক্য বর্ণনা কর।
উত্তর: লোকাচার ও লোকরীতির মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে । লোকাচার বলতে আচরণের গোষ্ঠীগত অভ্যাস ও প্রথাকে বোঝানো হয়। কোনো সমাজের দৈনন্দিন জীবনের আচার-আচরণের স্বীকৃত ধারণাগুলোকে সমাজের লোকাচার বলা হয়। অন্যদিকে, লোকরীতি আচরণের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। লোকাচার অবশ্য পালনীয় নয়। অর্থাৎ পালন করা ভালো তবে পালন না করলে কেউ শাস্তি দিবে না। পক্ষান্তরে, কোনো ব্যক্তি লোকরীতির কোনো রীতি লঙ্ঘন করলে কেবল নিন্দিত হয় না, তাকে শাস্তিও পেতে হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
লোকাচার ও লোকরীতির মধ্যে পার্থক্য বর্ণনা কর।
উত্তর