শেয়ারFacebookWhatsApp

সমাজ পরিবর্তনের মুখ্য কারণ কী?

উত্তর: সমাজ পরিবর্তনের মুখ্য কারণ হলো অর্থনীতি

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজ পরিবর্তনের মুখ্য কারণ কী?

উদ্দীপক

রনি ও তার বন্ধুরা সমাজের দুস্থ ও দরিদ্র লোকদের জন্য কাজ করতে প্রত্যেকে সাপ্তাহিক চাঁদার মাধ্যমে একটি ক্লাব গঠন করে । এর ফলে তাদের মধ্যে সহযোগিতা, সদ্ভাব ও সম্প্রীতি গড়ে ওঠে। তারা তাদের এলাকায় কোনো অন্যায়ের বিপক্ষে সোচ্চার হয় এবং তা বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞা হয়ে কাজ করে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

সমাজ পরিবর্তনের মুখ্য কারণ হলো অর্থনীতি

উত্তর

পিতৃতান্ত্রিক ও পিতৃসূত্রীয় পরিবার হলো পরিবারের ভিন্ন দুটি ধরন। পিতৃতান্ত্রিক পরিবারের প্রধান হলেন পিতা। অধিকাংশ সমাজে এ ধরনের পরিবারের প্রচলন রয়েছে। এটি মূলত পুরুষশাসিত পরিবার। অন্যদিকে পিতৃসূত্রীয় পরিবারের নেতৃত্ব, সম্পত্তি, বংশমর্যাদা ইত্যাদি উত্তরাধিকারসূত্রে পিতা হতে পুত্রের মাঝে বর্তায়। এখানে দাদা, পিতা, পুত্র, নাতিকে নানা, মাতা, মেয়ে, নাতনী অপেক্ষা অধিক গুরুত্ব দেওয়া হয়। সুতরাং পরিবারের এ দুই ধরনের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের রনি এবং তার বন্ধুরা মিলে যে ক্লাবটি গঠন করেছে তা হলো সংঘ। সংঘ বলতে সাধারণত একত্রিত হওয়াকে বোঝায়। সামাজিক জীব হিসেবে মানুষ বিভিন্ন সামাজিক প্রয়োজনে একত্রিত হয়। মানুষ যখন এক বা একাধিক নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য সংঘটিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধিবিধান মেনে চলে তখন তাকে সংঘ বলে অভিহিত করা হয়। সংঘের কতিপয় বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন— সংঘ গঠনে জনগোষ্ঠীর অস্তিত্ব অপরিহার্য-এর পিছনে এক বা একাধিক উদ্দেশ্য থাকে। সহযোগিতার মনোভাব বিদ্যমান, নির্দিষ্ট সাংগঠনিক কার্যক্রম বিদ্যমান, নিজস্ব নিয়মকানুন দ্বারা পরিচালিত, আপেক্ষিক স্থায়িত্ব, নিজস্ব নাম ও প্রতীক ইত্যাদি । উদ্দীপকে দেখা যায়, রনি ও তার বন্ধুরা সমাজের দুস্থ ও দরিদ্র লোকদের জন্য কাজ করতে প্রত্যেকে সাপ্তাহিক চাঁদার মাধ্যমে একটি ক্লাব গঠন করে। ফলে তাদের মধ্যে সহযোগিতা, সদ্ভাব ও সম্প্রতি গড়ে ওঠে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত সংঘ প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এ কথা স্পষ্ট যে, রনি ও তার বন্ধুদের ক্লাবটি মূলত সংঘ প্রত্যয়কে নিদের্শ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মৌল প্রত্যয় তথা সংঘ প্রত্যয়টির সাথে প্রতিষ্ঠানের মৌলিক কিছু পার্থক্য রয়েছে। সংঘ বলতে এমন একটি সংগঠনকে বোঝায়, যার মাধ্যমে সমাজের সদস্যবৃন্দ স্বেচ্ছায় একত্রিত হয়ে সমষ্টিগত উদ্দেশ্য সাধনের জন্য সম্মিলিত প্রয়াস চালায়। যেমন- ক্রিকেট ক্লাব, শ্রমিক সংঘ ইত্যাদি। অন্যদিকে, প্রতিষ্ঠান হলো সমাজস্থ ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ক ও আচার-আচরণ নিয়ন্ত্রণে রাখার উপায় বিশেষ। উদাহরণস্বরূপ সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার কথা বলা যায়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য সহজে অনুমেয়। কিন্তু সংঘের উদ্দেশ্য সহজে অনুমান করা যায় না। সংঘ তুলনামূলকভাবে ক্ষুদ্র পরিসরে গঠিত। অন্যদিকে, প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে গঠিত হয়। সংঘ মূলত একটি প্রত্যয়। অন্যদিকে, সামাজিক সংঘসমূহের অনুসৃত নিয়মনীতি স্থায়ী রূপ লাভ করলে সেগুলো প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়। প্রতিষ্ঠান ছাড়া কোনো সমাজের অস্তিব কল্পনা করা যায় না। পক্ষান্তরে, সংঘ ছাড়াও যেকোনো সমাজ অনায়াসে চলতে পারে। সম্পত্তি, বিবাহ, ধর্ম এগুলো হচ্ছে অত্যন্ত মৌলিক ও সামাজিক প্রতিষ্ঠন। অন্যদিকে, ক্রিকেট ক্লাব, শ্রমিক সংঘ মূলত প্রতিষ্ঠানের অন্তর্গত এবং এগুলো নৈর্ব্যক্তিক প্রয়োজনে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠান সমাজের জন্য আবশ্যকীয় উপাদান। যেমন— পরিবার। অন্যদিকে, সংঘ থাকা না থাকার কারণে সমাজের ওপর তেমন কোনো প্রভাব পড়ে না। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সংঘ ও প্রতিষ্ঠান সমাজের গুরুত্বপূর্ণ দুটি প্রত্যয়। উদ্দেশ্য ও কার্যাবলির ভিত্তিতে এদরে মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান ।
HSCSociology 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।