শেয়ারFacebookWhatsApp

পিতৃসূত্রীয় পরিবার প্রত্যয়টি বুঝিয়ে লেখ।

উত্তর: যে পরিবারে সন্তান-সন্ততি পিতার সূত্রে সম্পত্তি এবং বংশ নাম বা মর্যাদা লাভ করে তাকে পিতৃসূত্রীয় পরিবার বলে। পিতৃসূত্রীয় পরিবারে সন্তান-সন্ততি পিতার ধারায় সম্পত্তি এবং বংশ নাম বা মর্যাদা উত্তরাধিকারসূত্রে অর্জন করে। অর্থাৎ এ ধরনের পরিবারে নেতৃত্ব, সম্পত্তি, বংশমর্যাদা ইত্যাদি উত্তরাধিকারসূত্রে পিতা হতে পুত্রে বর্তায়। এখানে দাদা-পিতা-পুত্র-নাতিকে, নানা-মাতা-মেয়ে-নাতনি অপেক্ষা অধিক গুরুত্ব দেয়া হয়। আমাদের প্রচলিত সমাজব্যবস্থাসহ বিশ্বের অনেক দেশের সমাজব্যবস্থায় এ ধরনের পরিবারব্যবস্থা প্রচলিত।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

পিতৃসূত্রীয় পরিবার প্রত্যয়টি বুঝিয়ে লেখ।

উদ্দীপক

মানুষ সামাজিক জীব। জীবনের মৌলিক' প্রয়োজন মিটিয়ে জীবনকে সুখী ও সমৃদ্ধি করতে নানা প্রচেষ্টা চালায়। এজন্য জ্ঞান, পরিকল্পনা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সে ফসল ফলায়। বাড়ি, ঘর, যানবাহন, পোশাক-পরিচ্ছদসহ নানা প্রযুক্তি আবিষ্কারে নিজকে ব্যস্ত রাখে। এভাবে মানুষ নিত্যনতুন আবিষ্কারের মাধ্যমে শীর্ষে পৌছাতে সক্ষম হয়েছে।

Rajshahi · 2025

উত্তর

যখন বহু লোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে।

উত্তর

যে পরিবারে সন্তান-সন্ততি পিতার সূত্রে সম্পত্তি এবং বংশ নাম বা মর্যাদা লাভ করে তাকে পিতৃসূত্রীয় পরিবার বলে। পিতৃসূত্রীয় পরিবারে সন্তান-সন্ততি পিতার ধারায় সম্পত্তি এবং বংশ নাম বা মর্যাদা উত্তরাধিকারসূত্রে অর্জন করে। অর্থাৎ এ ধরনের পরিবারে নেতৃত্ব, সম্পত্তি, বংশমর্যাদা ইত্যাদি উত্তরাধিকারসূত্রে পিতা হতে পুত্রে বর্তায়। এখানে দাদা-পিতা-পুত্র-নাতিকে, নানা-মাতা-মেয়ে-নাতনি অপেক্ষা অধিক গুরুত্ব দেয়া হয়। আমাদের প্রচলিত সমাজব্যবস্থাসহ বিশ্বের অনেক দেশের সমাজব্যবস্থায় এ ধরনের পরিবারব্যবস্থা প্রচলিত।

উত্তর

উদ্দীপকে সমাজবিজ্ঞানের সংস্কৃতি নামক মৌলিক প্রত্যয়ের কথা বলা হয়েছে।সমাজবিজ্ঞানের একটি অন্যতম প্রত্যয় হলো সংস্কৃতি। সৃষ্টির শুরু থেকে মানুষকে প্রকৃতির প্রতিকূলতার সাথে সংগ্রাম করে বিকশিত হতে হয়েছে। মানুষই একমাত্র প্রাণী যারা যেকোনো অবস্থার সাথে খাপ খাইয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু। উদ্ভাবন করেছে তার সবটাকেই একত্রে বলা হয় সংস্কৃতি। অর্থাৎ জীবনধারণের জন্য মানুষ যা কিছু করে থাকে তাই হলো তার সংস্কৃতি। সমাজব্যবস্থায় বিদ্যমান সংস্কৃতিসমূহ দুটি ভাগে বিভক্ত। যার একটি হলো বস্তুগত সংস্কৃতি এবং অপরটি হলো অবস্তুগত সংস্কৃতি। বাড়িঘর, পোশাক-পরিচ্ছদ, তৈজসপত্র, বই ইত্যাদি বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। পক্ষান্তরে, জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, রীতিনীতি, মানুষের মার্জিত অভ্যাস অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, মানুষ তার মৌলিক প্রয়োজন মেটাতে এবং জীবনকে সুখী ও সমৃদ্ধি করতে নানা প্রচেষ্টা চালায়। এর জন্য সে জ্ঞান, পরিকল্পনা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফসল ফলায়, বাড়িঘর, যানবাহন, পোশাক-পরিচ্ছদ এবং বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করে। এসবকিছুই বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির অংশ। এ উদ্ভাবনগুলো মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করেছে, যা সভ্যতার অগ্রগতির মূল ভিত্তি। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে সংস্কৃতি নামক মৌলিক প্রত্যয়ের কথা বলা হয়েছে।

উত্তর

উক্ত প্রত্যয় অর্থাৎ সংস্কৃতির সাথে সভ্যতার সম্পর্ক অত্যন্ত গভীর।সংস্কৃতি ও সভ্যতা মূলত পরস্পরের ওপর নির্ভরশীল এবং একে অপরের সহায়ক। প্রকৃতপক্ষে সংস্কৃতির অনুকূল পরিবেশ সৃষ্টি করে সভ্যতা। সমাজবিজ্ঞানের মতে, উর্বর মাটি ও উপযুক্ত জলবায়ু ব্যতিরেকে চারা গাছের পুষ্টি ও বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অনুরূপভাবে সংস্কৃতির সুষ্ঠু বিকাশ' ও উন্নতির প্রয়োজনে উপযুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা অপরিসীম। সভ্যতার ভিত্তিতেই সংস্কৃতির ওই শহুরে পরিবেশ সৃষ্টি হয়। সভ্যতা সংস্কৃতির বিস্তার ও বিকাশের ক্ষেত্রে সহায়তা করে। সভ্যতার অবদানকে অগ্রাহ্য করে সংস্কৃতির উন্নতি ও প্রসার কল্পনা করা যায় না। উন্নত সভ্যতার সাথে সংস্কৃতির অগ্রগতির ইতিবাচক সম্পর্ক রয়েছে। অর্থাৎ সভ্যতা যত বেশি সমৃদ্ধ হবে সংস্কৃতির অগ্রগতি তত বেশি বৃদ্ধি পাবে। উন্নত সভ্যতার ভিত্তিতে উন্নত সংস্কৃতি গড়ে ওঠে। আবার সভ্যতা হলো মানবসমাজের চালিকাশক্তি এবং সংস্কৃতি হলো এ শক্তির নিয়ামক। মূল্যবোধের পরিবর্তনের ফলে সংস্কৃতির পরিবর্তন ঘটে। আসলে মূল্যবোধের দ্বারাই সংস্কৃতি প্রভাবিত হয়। অন্যদিকে, সংস্কৃতি সভ্যতাকে নিয়ন্ত্রণ করে। সভ্যতার উপাদানসমূহের প্রয়োগ পদ্ধতি সংস্কৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়।উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে, সভ্যতা ও সংস্কৃতি পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কযুক্ত।
HSCSociology 1st PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।