শেয়ারFacebookWhatsApp

সমাজকাঠামো কী? সংজ্ঞা দাও ।

উত্তর: সমাজকাঠামো বলতে সমাজের ক্রিয়াশীল শর্তসমূহকে ঘিরে সৃষ্ট প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সম্পর্ক এবং ভূমিকাকে বোঝায় ! প্রত্যেক সমাজেরই একটি সাংগঠনিক আকৃতি বা ধরন থাকে। এই সাংগঠনিক ধরনটি সৃষ্টি হয় সমাজস্থ ব্যক্তিবর্গের পারস্পরিক সংযোজন ও সহযোগিতা সূত্রে সৃষ্ট বিভিন্ন কাঠামোকে নিয়ে। অর্থাৎ সমাজস্থ ব্যক্তিবর্গ পরস্পরের সান্নিধ্যে এসে যে সাংগঠনিক রূপ গড়ে তোলে তাকেই সমাজকাঠামো বলে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজকাঠামো কী? সংজ্ঞা দাও ।

উদ্দীপক

দৃশ্যপট-ক: ছলিমপুর গ্রামের অধিকাংশ যে সম্প্রদায়ভুক্ত হিন্দু তাতে সবার বংশানুক্রমিক পেশা মাছ ধরা। সবাই সুখে-দুঃখে মিলেমিশে 'বসবাস করে। দৃশ্যপট-খ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক ছাত্র চাঁদা সংগ্রহে পথশিশুদের শিক্ষা দেওয়ার জন্য 'পথকলি স্কুল' চালু করল। বই, খাতা ও টিফিনের ব্যবস্থা করল।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন পরিবার ।

উত্তর

সমাজকাঠামো বলতে সমাজের ক্রিয়াশীল শর্তসমূহকে ঘিরে সৃষ্ট প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সম্পর্ক এবং ভূমিকাকে বোঝায় ! প্রত্যেক সমাজেরই একটি সাংগঠনিক আকৃতি বা ধরন থাকে। এই সাংগঠনিক ধরনটি সৃষ্টি হয় সমাজস্থ ব্যক্তিবর্গের পারস্পরিক সংযোজন ও সহযোগিতা সূত্রে সৃষ্ট বিভিন্ন কাঠামোকে নিয়ে। অর্থাৎ সমাজস্থ ব্যক্তিবর্গ পরস্পরের সান্নিধ্যে এসে যে সাংগঠনিক রূপ গড়ে তোলে তাকেই সমাজকাঠামো বলে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যপট-ক-তে সমাজবিজ্ঞানের যে মৌল প্রত্যয়ের পরিচয় মেলে তা হলো সম্প্রদায়। দৃশ্যপট-ক তে দেখা যায়, ছলিমপুর গ্রামের অধিকাংশ জনগণ হিন্দু সম্প্রদায়ভুক্ত এবং তাদের বংশানুক্রমিক পেশা হচ্ছে মাছ ধরা। আর এই পেশাভিত্তিক জনগোষ্ঠীর সবাই মিলেমিশে অভিন্ন আত্মায় বাস করে, যা তাদের অভিন্ন জীবনযাত্রা ও সংস্কৃতিকে নির্দেশ করে। আর এই অভিন্ন জীবনযাত্রা প্রণালিতে প্রণালিতে আবদ্ধ জনসমষ্টিকেই সমাজবিজ্ঞানের ভাষায় সম্প্রদায় বলা হয়ে থাকে। সম্প্রদায়ের কতিপয় বৈশিষ্ট্য রয়েছে। একই রকম জীবনব্যবস্থা সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য। সম্প্রদায়ের আওতাভুক্ত সদস্যবৃন্দ একই রকম জীবনযাপন করে। তাদের জীবনব্যবস্থাই শুধু এক নয়। তাদের মধ্যে একই আদর্শ, প্রথা ও আচার-আচরণও পরিলক্ষিত হয়। সকল সদসস্যের মধ্যে একটি দায়িত্ববোধ থাকে এবং সকলে তা সম্প্রদায়ের সামগ্রিক স্বার্থের জন্য করে। এজন্য সদস্যগণ ত্যাগও স্বীকার করতে প্রস্তুত থাকে। সম্প্রদায়ের আয়তন অতি ক্ষুদ্র ও বৃহৎ হতে পারে। অন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর বিশেষ ঐক্য, সদস্যগণ বিশেষ ঐক্যে আবদ্ধ। ঐক্য সম্প্রদায়ের মূল ভিত্তি। সম্প্রদায় কোনো রাজনৈতিক সংগঠন নয়। রাজনৈতিক কার্যক্রমের সাথে এর কোনো সম্পর্ক নেই । তাছাড়াও সামাজিক সহানুভূতি এর অন্য একটি বৈশিষ্ট্য। সকল সদস্যই একে অপরের প্রতি সহানুভূতির মাধ্যমে সহাবস্থান করে। উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহই আমরা সম্প্রদায়ের মধ্যে দেখতে পাই।

উত্তর

উদ্দীপকের 'খ'-দৃশ্যপটে সমাজবিজ্ঞানের 'সংঘ' নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। সংঘ বলতে ক্ষুদ্র বা বৃহৎ এমন একটি মানব সংগঠনকে বোঝায়। যার সদস্যরা সুনির্দিষ্ট এবং অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য একত্রি হয় । বিভিন্ন সামাজিক প্রয়োজনে সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য সংঘ কিছু নির্দিষ্ট বিধিবিধান মেনে চলে। এসব বিধিবিধান দ্বারা সংঘের সাংগঠিনিক কার্যক্রম পরিচালিত হয়। সাধারণত প্রতিটি সংঘের একটি নিজস্ব নাম ও প্রতীক থাকে । উদ্দীপকের 'খ' দৃশ্যপটে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক ছাত্র চাঁদা সংগ্রহে পথশিশুদের শিক্ষা দেওয়ার জন্য 'পথকলি স্কুল চালু করে। তাছাড়া বই, খাতা ও টিফিনের ব্যবস্থাও করে। তাদের ক্লাব গঠন ও নির্দিষ্ট লক্ষ্যে কাজ করা উপরে আলোচিত সংঘ প্রত্যয়ের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ছাত্রদের উদ্যোগ সমাজবিজ্ঞানের সংঘ প্রত্যয়টিকে নির্দেশ করেছে।
HSCSociology 1st Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।