শেয়ারFacebookWhatsApp

জন্ম, মৃত্যু ইত্যাদি কোন বিষয় আলোচনা করে?

উত্তর: জন্ম, মৃত্যু ইত্যাদি সংস্কৃতির আলোচনাধীন বিষয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

জন্ম, মৃত্যু ইত্যাদি কোন বিষয় আলোচনা করে?

উদ্দীপক

গ্রামের বয়স্করা একসময় তাদের সন্তান-সন্ততি, নাতি-নাতনিদের গল্প, রূপকথা, নীতিবাক্য ইত্যাদি শোনাত। এছাড়া গ্রামে প্রায়ই পালা গান, যাত্রা, পুঁথিপাঠ ইত্যাদি অনুষ্ঠিত হতো। এর মধ্য দিয়েই ছেলে-মেয়েরা পারস্পরিক শ্রদ্ধা, ভক্তি, বন্ধুত্ব এসব শিক্ষা লাভ করত। ফলে তারা সহজে কোন অসামাজিক কাজে জড়িত হতো না ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

জন্ম, মৃত্যু ইত্যাদি সংস্কৃতির আলোচনাধীন বিষয়।

উত্তর

সভ্যতা হলো বস্তুগত সংস্কৃতির চূড়ান্ত রূপ, তাই সভ্যতা মাপা যায়। সাধারণ অর্থে, সভ্যতা বলতে সমাজের বস্তুগত বিষয় বা বাহ্যিক অবস্থাকে বোঝায়। ব্যাপক অর্থে, সভ্যতা হলো সংস্কৃতির একটি উন্নত পর্যায়, নগর জীবনের উদ্ভবের সাথে সাথে যার উন্মেষ ঘটেছে এবং যে পর্যায়ে রাষ্ট্রব্যবস্থার উদ্ভব হয়েছে। সভ্যতার অন্তর্ভুক্ত হলো মানবজীববনকে প্রভাবিত করে এমন সব সংগঠন, যাবতীয় পার্থিব ও শিল্প সম্পর্কিত ব্যবস্থাদি বা কলাকৌশল প্রভৃতি। বস্তুত সভ্যতা যেহেতু বস্তুগত উপাদান নিয়ে গঠিত সেহেতু এর পরিমাণ যোগ্যতা রয়েছে ।

উত্তর

উদ্দীপকের বর্ণনায় অবস্তুগত সংস্কৃতির ধরণটি বিবৃত করা হয়েছে । সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির ওপর নির্ভরশীল তাই অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের ধ্যান-ধারণা, চিন্তাভাবনা, চলনবলন, কথন, রীতিনীতি তথা মূল্যবোধ, আবেগ-উচ্ছ্বাস ইত্যাদিকে বোঝায়। এছাড়া মানবসৃষ্ট কাব্য, সাহিত্য, সংগীত, নৃত্য, শিল্পকলা ইত্যাদি বিষয়গুলো অবস্তুগত সংস্কৃতির একেকটি বিশেষ দিক । উদ্দীপকে দেখা যায়, গ্রামের বয়স্করা একসময় তাদের সন্তান-সন্ততি, নাতি-নাতনিদের গল্প, রূপকথা, নীতিবাক্য ইত্যাদি শোনাত। এছাড়া গ্রামে প্রায়ই পালা গান, যাত্রা, পুঁথিপাঠ ইত্যাদি অনুষ্ঠিত হতো। যা অবস্তুগত সংস্কৃতির উদাহরণ হিসেবে স্বীকৃত। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের বর্ণনায় অবস্তুগত সংস্কৃতির ধরণটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অবস্তুগত সংস্কৃতি সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সহায়ক মাধ্যম হিসেবে কাজ করে। সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবনপ্রণালী । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামগ্রিক মানুষকে সংস্কৃতির আওতাধীনে থাকতে হয়। সংস্কৃতির একটি ধরন হলো অবস্তুগত সংস্কৃতি। মানুষ জীবনধারণের বিভিন্ন অবস্থায় তার উদ্দেশ্য সাধনের জন্য যেসব অবস্তুগত সামগ্রী বা উপাদান সৃষ্টি করেছে তার সমষিট হলো অবস্তুগত সংস্কৃতি। যেমন— রূপকথা, গল্প, নীতিবাক্য ইত্যাদি । অবস্তুগত সংস্কৃতির উপাদানগুলো সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ছোটবেলা থেকেই যদি শিশুদের নীতিবাক্য, সৎ উপদেশ বা ইতিবাচক যেকোনো বাণী শোনানো হয় তাহলে পরবর্তী জীবনে এসব শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ হবে এবং তারা মানুষের সাথে ভাল ব্যবহার করবে। যেমনটি উদ্দীপকে লক্ষ করা যায় । অর্থাৎ নীতিবাক্য কিংবা ঐতিহাসিক ঘটনা শিশুদের ব্যক্তিত্বে প্রভাব ফেলে । ফলে তারা পারস্পরিক শ্রদ্ধা, ভক্তি, বন্ধুত্ব কিংবা সহযোগিতার শিক্ষা পায়। এসর শিশুর সহজে কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হয় না। ফলে সমাজব্যবস্থায় ঐক্য ও শান্তি বিরাজ করে । সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সামাজিক নিয়ন্ত্রণে উদ্দীপকে উল্লিখিত সংস্কৃতির অবস্তুগত উপাদানের প্রভাব অনস্বীকার্য।
HSCSociology 1st Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।