পিতৃতান্ত্রিক ও পিতৃসূত্রীয় পরিবারের পার্থক্য বর্ণনা কর ।
উত্তর: পিতৃতান্ত্রিক ও পিতৃসূত্রীয় পরিবার হলো পরিবারের ভিন্ন দুটি ধরন। পিতৃতান্ত্রিক পরিবারের প্রধান হলেন পিতা। অধিকাংশ সমাজে এ ধরনের পরিবারের প্রচলন রয়েছে। এটি মূলত পুরুষশাসিত পরিবার। অন্যদিকে পিতৃসূত্রীয় পরিবারের নেতৃত্ব, সম্পত্তি, বংশমর্যাদা ইত্যাদি উত্তরাধিকারসূত্রে পিতা হতে পুত্রের মাঝে বর্তায়। এখানে দাদা, পিতা, পুত্র, নাতিকে নানা, মাতা, মেয়ে, নাতনী অপেক্ষা অধিক গুরুত্ব দেওয়া হয়। সুতরাং পরিবারের এ দুই ধরনের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
পিতৃতান্ত্রিক ও পিতৃসূত্রীয় পরিবারের পার্থক্য বর্ণনা কর ।
উত্তর