উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞানের অন্যতম মৌল প্রত্যয় সম্প্রদায়কে নির্দেশ করা হয়েছে।
সম্প্রদায় হলো— · নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী মানবগোষ্ঠী, যারা পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। সম্প্রদায়ের মূল ভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল এবং সম্প্রদায়গত মানসিকতা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে যে, তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়। উদাহরণস্বরূপ বলা যায়, জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোনো নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিদ্যমান । উদ্দীপকে দেখা যায়, গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে একত্রে বসবাস করে এবং তারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এছাড়া তারা একে অপরকে সাহায্য-সহযোগিতা করে এবং তাদের সম্পর্কের গভীরতা বেশ প্রবল, যা সম্প্রদায়ের মূল ভিত্তির সাথে সম্পর্কিতI
সুতরাং বলা যায়, উদ্দীপকের জনগোষ্ঠীর জীবন ও কর্মকাণ্ড সম্প্রদায় নামক মৌল প্রত্যয়কে নির্দশে করছে।