শেয়ারFacebookWhatsApp

কাব্যগ্রন্থ কোন ধরনের সংস্কৃতি? বুঝিয়ে বলো।

উত্তর: কাব্যগ্রন্থ বস্তুগত সংস্কৃতি । মানুষ জীবনযাপনের জন্য দৃশ্যমান যা কিছু তৈরি ও ব্যবহার করে তাই বস্তুগত সংস্কৃতি । অর্থাৎ বস্তুগত সংস্কৃতি মূলত বস্তু বা দ্রব্যনির্ভর । এটি ধরা বা ছোঁয়া যায়। কাব্যগ্রন্থ যেহেতু সংস্কৃতির এমন অংশ যা বস্তুনির্ভর এবং ছোঁয়া যায়, সেহেতু এটি বস্তুগত সংস্কৃতি ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

কাব্যগ্রন্থ কোন ধরনের সংস্কৃতি? বুঝিয়ে বলো।

উদ্দীপক

ঘটনা-১: প্রায় ১৫/১৬টি পরিবারের সাথে রাধানাথের পরিবার কক্সবাজারের জেলে পল্লিতে বাস করে। মাছ ধরাকে কেন্দ্র করেই পরিবারগুলোর জীবন- জীবিকা, উৎসব-আনন্দ। বিপদ-আপদ তাঁরা একসাথে মোকাবিলা করে। ঘটনা-২: নারী শিক্ষা ও সামাজিক বনায়নের জন্য মিসেস শাহানা গ্রামের কয়েকজন শিক্ষিত মহিলাদের নিয়ে 'আরণ্যক' নামে একটি সংগঠন গড়ে তোলেন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

সামাজিক গতিশীলতা বলতে সামাজিক মর্যাদার পরিবর্তনকে বোঝায়।

উত্তর

কাব্যগ্রন্থ বস্তুগত সংস্কৃতি । মানুষ জীবনযাপনের জন্য দৃশ্যমান যা কিছু তৈরি ও ব্যবহার করে তাই বস্তুগত সংস্কৃতি । অর্থাৎ বস্তুগত সংস্কৃতি মূলত বস্তু বা দ্রব্যনির্ভর । এটি ধরা বা ছোঁয়া যায়। কাব্যগ্রন্থ যেহেতু সংস্কৃতির এমন অংশ যা বস্তুনির্ভর এবং ছোঁয়া যায়, সেহেতু এটি বস্তুগত সংস্কৃতি ।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ সম্প্রদায় প্রত্যয়কে নির্দেশ করছে। সম্প্রদায় হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী, যারা পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। সম্প্রদায় গঠনের দুটি মৌলিক ভিত্তি রয়েছে। যথা— বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। অর্থাৎ যখন কোনো জনগোষ্ঠী তাদের মৌল ও সাধারণ স্বার্থগুলো একসাথে ভোগ করার পাশাপাশি একই জীবনপ্রণালিতে অভ্যস্ত থাকে এবং একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা জুড়ে বসবাস করে তখন ওই জনগোষ্ঠীকে সম্প্রদায় বলা হয়। উদ্দীপকেও সম্প্রদায়ের এসব বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের ঘটনা-১-এ দেখা যায়, প্রায় ১৫-১৬টি পরিবারের সাথে রাধানাথের পরিবার কক্সবাজারের জেলে পল্লিতে বাস করে। মাছ ধরাকে কেন্দ্র করেই পরিবারগুলো জীবন-জীবিকা নির্বাহ ও উৎসব আনন্দ উপভোগ করে। এমনকি তারা বিপদ আপদেও একসাথে মোকাবিলা করে। অর্থাৎ তাদের মধ্যে সম্প্রদায় গঠনের দুটি মূল ভিত্তি (বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা) বিদ্যমান। তাই বলা যায়, ঘটনা-১ সমাজবিজ্ঞানের সম্প্রদায় নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করছে।

উত্তর

ঘটনা-১ ও ঘটনা-২-এ যথাক্রমে সম্প্রদায় ও সংঘ প্রত্যয়কে নির্দেশ করা হয়েছে। এ দুটি প্রত্যয়ের মধ্যে নানাবিধ পার্থক্য রয়েছে। সংঘ বলতে ক্ষুদ্র বা বৃহৎ এমন একটি মানৰ সংগঠনকে বোঝায়, যার সদস্যরা সুনির্দিষ্ট এবং অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়। বিভিন্ন সামাজিক প্রয়োজনে সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য সংঘ কিছু নির্দিষ্ট বিধিবিধান মেনে চলে। এসব বিধিবিধান দ্বারা সংঘের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। সাধারণত প্রতিটি সংঘের একটি নিজস্ব নাম ও প্রতীক থাকে। উদ্দীপকের ঘটনা-২-এ মিসেস শাহানা সামাজিক বনায়নের উদ্দেশ্যে আরণ্যক নামে একটি সংগঠন গড়ে তোলেন। তার সংগঠনের যেহেতু একটি উদ্দেশ্য ও নাম আছে সেহেতু এটিকে সংঘ বলা যায়। সংঘ ও সম্প্রদায়ের পার্থক্যসমূহ নিম্নরূপ- মানুষ জন্মসূত্রে সম্প্রদায়ের সদস্যপদ লাভ করে কিন্তু সংঘের সদস্যরা ঐচ্ছিকভাবে একত্রিত হয়। সংঘ গড়ে ওঠার জন্য নির্দিষ্ট অঞ্চল জরুরি নয় কিন্তু সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট এলাকা অত্যাবশ্যক। সম্প্রদায় অপেক্ষাকৃত স্থায়ী, পক্ষান্তরে লক্ষ্য অর্জিত হলে সংঘ সংগঠিত নাও থাকতে পারে। সংঘের আইনগত ভিত্তি এবং কার্যকরী পরিষদ থাকলেও সম্প্রদায়ের ক্ষেত্রে তা অনুপস্থিত। সর্বোপরি প্রচলিত রীতি-নীতি ও ঐতিহ্য দ্বারা সম্প্রদায়ের সদস্যদের আচরণ নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে সংঘের সদস্যদের সাধারণত লিখিত নিয়মকানুন মেনে চলতে হয় । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সংঘ ও সম্প্রদায়ের মধ্যে লক্ষ্য, উদ্দেশ্য, গঠন এবং কার্যকারিতাগত নানাবিধ বৈসাদৃশ্য রয়েছে।
HSCSociology 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।