শেয়ারFacebookWhatsApp

সামাজিক গতিশীলতাকে কতটি ভাগে ভাগ করা যায় ?

উত্তর: সামাজিক গতিশীলতাকে দু'টি ভাগে ভাগ করা যায়। যথা— উল্লম্ব ও আনুভূমিক গতিশীলতা ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিক গতিশীলতাকে কতটি ভাগে ভাগ করা যায় ?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

সামাজিক গতিশীলতাকে দু'টি ভাগে ভাগ করা যায়। যথা— উল্লম্ব ও আনুভূমিক গতিশীলতা ।

উত্তর

সংঘ হচ্ছে এমন একটি জনগোষ্ঠী, যারা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কিছু সীমিত সংখ্যক উদ্দেশ্যের জন্য একত্রিত হয়। মানুষ যখন এক বা একাধিক নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধিবিধান মেনে চলে তখন তারা সংঘ গড়ে তুলেছে বলা যায়। মূলত সংঘ বলতে সমাজের সদস্যবৃন্দের স্বেচ্ছায় একত্রিত হয়ে সমষ্টিগত উদ্দেশ্য সাধনের সম্মিলিত প্রয়াসকে বোঝায়। এ প্রসঙ্গে আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, “সংঘ এমন একটি দল যা একটি সাধারণ স্বার্থ বা স্বার্থসমূহ অর্জনে সংগঠিত হয় ।”

উত্তর

উদ্দীপকের চিত্র 'ক' তে সমাজ এবং চিত্র 'খ' তে সম্প্রদায় নামক মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে । সমাজ হলো সমাজবিজ্ঞানের সবচেয়ে পরিচিত প্রত্যয়। সাধারণত সমাজ বলতে একত্রে বসবাস করাকে বোঝায়। আবার মানুষের পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকেও সমাজ বলা হয়। সমাজের মৌলিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ১. সমাজ সবসময় পরিবর্তনশীল। এ কারণেই আদিম সমাজের সাথে বর্তমান সমাজের পার্থক্য লক্ষ করা যায়। ২. সমাজের সদস্যরা পরস্পরের ওপর নির্ভরশীল এবং তারা তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সচেতন। ৩. সমাজ সর্বজনীন। স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে পৃথিবীর সব স্থানেই সমাজের অস্তিত্ব অপরিহার্য। ৪. প্রতিটি সমাজেই একটি সাধারণ জীবন প্রণালি তথা সংস্কৃতি বিদ্যমান। ৫. সমাজের সদস্যদের মধ্যে সহযোগিতা ও দ্বন্দ্ব উভয়ই লক্ষ করা যায়। উদ্দীপকের চিত্র-ক-এ সমাজের এ বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য তিনটি বৈশিষ্ট্য দেখানো হয়েছে। উদ্দীপকের চিত্র-খ-এ দেখানো বিষয়টি হলো সম্প্রদায়। নির্দিষ্ট একটি অঞ্চলে একটি জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপন সূত্রে সৃষ্টি হয় সম্প্রদায়। যখন কোনো গোষ্ঠীর সদস্যরা এমনভাবে একত্রে বসবাস করে যে তারা কতিপয় বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে বরং একটি সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়, তখন তাকে সম্প্রদায় হিসেবে অভিহিত করা চলে। এটিই হচ্ছে সম্প্রদায়ের প্রকৃত রূপ। সম্প্রদায়ের ভিত্তি হিসেবে দুটি বিষয় কাজ করে। বসবাসের অঞ্চল এবং সম্প্রদায়গত মানসিকতা। এ দু'টি বিষয়ই সম্প্রদায় গঠনের জন্য অপরিহার্য। এ দুটি বিষয়কে উদ্দীপকের চিত্র-খ-এ দেখানো হয়েছে । উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের চিত্র 'ক' ও 'খ'-তে যথাক্রমে সমাজ ও সম্প্রদায়ের কথা বলা হয়েছে এবং এর প্রকৃত রূপ উল্লিখিত আলোচনায় ফুটে উঠেছে ।

উত্তর

উদ্দীপকের চিত্র 'ক' ও 'খ'-তে যথাক্রমে সমাজ ও সম্প্রদায়ের কথা বলা হয়েছে। আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ সম্প্রদায়ের মূলভিত্তি হিসেবে দুইটি বিষয়ের উল্লেখ করেছেন। যথা— অভিন্ন বসবাসের অঞ্চল এবং সম্প্রদায়গত চেতনা বা অভিন্ন স্বার্থ ও অনুভূতি। সমাজ ও সম্প্রদায় সমাজবিজ্ঞানের দু'টি গুরুত্বপূর্ণ প্রত্যয়। উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও কিছু পার্থক্যও রয়েছে। যেমন- সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। পক্ষান্তরে, সম্প্রদায় নির্দিষ্ট এলাকায় বসবাসকারী সাধারণ জীবনযাত্রার অংশীদারী জনগোষ্ঠী। সমাজের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকা থাকা অপরিহার্য নয়। সম্প্রদায়ের ক্ষেত্রে বসবাসের নির্দিষ্ট অঞ্চল থাকা জরুরি। সমাজ হলো বিমূর্ত। সম্প্রদায় অনেকখানি মূর্ত। সমাজের ক্ষেত্রে 'সম্প্রদায়গত চেতনা' অথবা 'আমরা বোধ' বিদ্যমান থাকতেও পারে, আবার নাও পারে। কিন্তু এমন চেতনা ছাড়া সম্প্রদায় গঠন সম্ভব নয়। সমাজ অপেক্ষাকৃত বৃহৎ। সম্প্রদায় সমাজের চেয়ে আকারে ছোট। সমাজে অভিন্নতা ও বিভিন্নতা দুটিই বিদ্যমান । সম্প্রদায়ে বিভিন্নতার চেয়ে অভিন্নতা গুরুত্বপূর্ণ। সমাজ হলো সম্প্রদায়ের পূর্ববর্তী ধাপ। সম্প্রদায় হলো সমাজের পরবর্তী ধাপ। সর্বোপরি সমাজ হলো একটি সামগ্রিক বিষয় । সম্প্রদায় হলো তার অংশ বিশেষ । উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সমাজ ও সম্প্রদায়ের মধ্যে বেশকিছু মৌলিক পার্থক্য রয়েছে।
HSCSociology 1st Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।