সভ্যতার পরিমাপযোগ্যতা বলতে কী বোঝায়?
উত্তর: সভ্যতা হলো বস্তুগত সংস্কৃতির চূড়ান্ত রূপ, তাই সভ্যতা মাপা যায়। সাধারণ অর্থে, সভ্যতা বলতে সমাজের বস্তুগত বিষয় বা বাহ্যিক অবস্থাকে বোঝায়। ব্যাপক অর্থে, সভ্যতা হলো সংস্কৃতির একটি উন্নত পর্যায়, নগর জীবনের উদ্ভবের সাথে সাথে যার উন্মেষ ঘটেছে এবং যে পর্যায়ে রাষ্ট্রব্যবস্থার উদ্ভব হয়েছে। সভ্যতার অন্তর্ভুক্ত হলো মানবজীববনকে প্রভাবিত করে এমন সব সংগঠন, যাবতীয় পার্থিব ও শিল্প সম্পর্কিত ব্যবস্থাদি বা কলাকৌশল প্রভৃতি। বস্তুত সভ্যতা যেহেতু বস্তুগত উপাদান নিয়ে গঠিত সেহেতু এর পরিমাণ যোগ্যতা রয়েছে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সভ্যতার পরিমাপযোগ্যতা বলতে কী বোঝায়?
উত্তর