সমাজ কাঠামোর ভাব বিনিময় ব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর: সমাজকাঠামোর ভাব বিনিময় ব্যবস্থা বলতে সমাজে মানুষের পারস্পরিক যোগাযোগের মাধ্যমকে বোঝায়। ব্রিটিশ সমাজবিজ্ঞানী টি. বি. বটোমোর সমাজকাঠামোর কয়েকটি ন্যূনতম প্রয়োজনমূলক বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে ভাব-বিনিময় ব্যবস্থা প্রধানতম। আবার ভাব-বিনিময়ের যতো মাধ্যম আছে ভাষা তার অন্যতম। লিখিত হোক, আর অলিখিত হোক ভাষার ওপর সমাজের সব সদস্যের সমান অধিকার স্বীকৃত। এ জন্যই দেখা যায়, যেকোনো সমাজের অভিন্ন ভাষার ওপর ঔপনিবেশিক শক্তি আঘাত হানলে শ্রেণি-নির্বিশেষে সবাই প্রত্যাঘাত করতে উদ্যত হয়। বাংলাদেশের ভাষা আন্দোলন এর প্রমাণ। এদিক থেকে মার্কসবাদীরা ভাষাকে মানব সমাজের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজ কাঠামোর ভাব বিনিময় ব্যবস্থা বলতে কী বোঝায়?
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর