শেয়ারFacebookWhatsApp

সমাজ অর্থ সহযোগিতা - ব্যাখ্যা কর।

উত্তর: পরস্পরের উপর নির্ভরশীল এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কে ভিত্তিতে সমাজ গড়ে ওঠে বলে সমাজ অর্থ সহযোগিতা। সমাজ হলো একই সাধারণ সংস্কৃতির অংশীদার এবং নিজ সামাজিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে পরস্পরের মধ্যে ক্রিয়াশীল বহুসংখ্যক মানুষের সমষ্টি। এটি সামাজিক সম্পর্কসমূহের জটিল জাল, যার সদস্যরা পরস্পর মানসিক সূত্র আবদ্ধ। এ বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকায় সমাজের আরেকটি অর্থ হলো সহযোগিতা।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজ অর্থ সহযোগিতা - ব্যাখ্যা কর।

উদ্দীপক

শুভপুর গ্রামের কতিপয় যুবক করোনা মহামারীর প্রথমদিকে গ্রামের মানুষদের স্বাস্থ্য সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করে। হাত ধোঁয়া, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নানাবিধ প্রচারণা চালায় এবং গ্রামের হতদরিদ্র পরিবারের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করে। তাদের এ জাতীয় কর্মকাণ্ড গ্রামের মানুষের নিকট খুব সমাদৃত হয়। বর্তমানে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা গ্রামের মানুষের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য 'সবুজসাথী' নামে একটি ক্লাবের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

Chittagong · 2021

উত্তর

বন্যদশা বলতে মানবসভ্যতার ক্রমবিকাশের প্রথম স্তরকে বোঝায়। এই স্তরে মানুষ যাযাবর অবস্থায় বনে-জঙ্গলে বাস করত।

উত্তর

পরস্পরের উপর নির্ভরশীল এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কে ভিত্তিতে সমাজ গড়ে ওঠে বলে সমাজ অর্থ সহযোগিতা। সমাজ হলো একই সাধারণ সংস্কৃতির অংশীদার এবং নিজ সামাজিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে পরস্পরের মধ্যে ক্রিয়াশীল বহুসংখ্যক মানুষের সমষ্টি। এটি সামাজিক সম্পর্কসমূহের জটিল জাল, যার সদস্যরা পরস্পর মানসিক সূত্র আবদ্ধ। এ বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকায় সমাজের আরেকটি অর্থ হলো সহযোগিতা।

উত্তর

উদ্দীপকের গ্রামের যুবকদের উদ্যোগ সমাজবিজ্ঞানের সংঘ নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো : সংঘ বলতে ক্ষুদ্র বা বৃহৎ এমন একটি মানবসংগঠন কে বোঝায়, যার সদস্যরা সুনির্দিষ্ট এবং অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়। বিভিন্ন সামাজিক প্রয়োজনের সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য সংঘ কিছু নির্দিষ্ট বিধি-বিধান মেনে চলে। এই সব বিধি বিধান দ্বারা সংঘের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। সাধারণত প্রতিটি সংঘের একটি নিজস্ব নাম ও প্রতীক থাকে। উদ্দীপকের শুভপুর গ্রামের কিছু যুবক করোনা মহামারি সম্পর্কে মানুষকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এছাড়া গ্রামের মানুষের কর্মসংস্থান ও জীবন যাত্রারমান উন্নয়নের জন্য সবুজ সাথী নামে ক্লাব গঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তাদের ক্লাব গঠন ও নির্দিষ্ট লক্ষ্য ও কাজ করা উপরের আলোচিত সংঘ প্রত্যয়ের বৈশিষ্ট্য সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের যুবকদের উদ্যোগ সমাজবিজ্ঞানের সংঘ প্রত্যয়কে নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকের সবুজ সাথী নামক সংঘ শুভপুর গ্রামের পরিবর্তন আনতে সক্ষম — মন্তব্যটি যথার্থ। মানব সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে সংঘ। সংঘের সদস্যরা মূলত এক বা একাধিক উদ্দেশ্যকে সমান রেখে স্বেচ্ছা একত্রিত হয়। আর সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য সমাজে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে শুভপুর গ্রামের যুবকেরা কয়েকটি উদ্দেশ্যকে সমান রেখে সবুজসাথী নামের ক্লাব গড়ে তোলে। তাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় গ্রামের মানুষের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়ন করা। তাদের এই উদ্যোগ উক্ত গ্রামে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে আমি মনে করি। সংঘের অন্যতম প্রধান উদ্দেশ্য থাকে সামাজিক কল্যাণ। সংঘের সদস্যরা সামাজিক কল্যাণের নির্মিত্তে বহুবিধ উদ্যোগ নিয়ে থাকে। যেমন— বঞ্চিত শিশুদের নিরাপত্তা প্রদান করা ,রাস্তাঘাট সংস্কার করার ,সম্ভাব্য হলে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাই ইত্যাদি । এ সমস্ত কাজের মাধ্যমে সমাজ যেমন উপকৃত হয় তেমনি এটি মানুষের উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ সাথী সংঘের কার্যক্রমের ফলেও শুভপুর গ্রামের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও জীবন যাত্রার মান বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়ন ঘটবে। আর গ্রামের মানুষের উন্নয়ন মানে শুভপুর গ্রামের সামগ্রিক অবস্থার পরিবর্তন ঘটা। সুতরাং বলা যায় যে, সবুজ সাথী সংঘের জনকল্যাণমূলক কার্যক্রম নিঃসন্দেহে শুভপুর গ্রামে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
HSCSociology 1st PaperChittagong 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।