উদ্দীপকে দৃশ্যকল্প-এক এ সমাজবিজ্ঞানের সম্প্রদায় নামক প্রত্যয়টির উল্লেখ আছে।
স্কটিশ বংশোদ্ভূত আমেরিকান সমাজবিজ্ঞানী আর. এম. ম্যাকাইভারের মতে, “সম্প্রদায় হচ্ছে একই এলাকায় বসবাসরত জনগোষ্ঠী যাদের জীবনপ্রণালি একই ধরনের এবং সে বিষয়ে তারা সচেতন। একত্রে বসবাস করতে গিয়ে তারা মৌল ও সাধারণ স্বার্থগুলো একত্রে ভোগ করে থাকে।” সম্প্রদায় গঠনের ভিত্তি হলো দুটি যথা: নির্দিষ্ট বসবাসের অঞ্চল এবং সম্প্রদায়গত চেতনা। যেকোনো সম্প্রদায় একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। যেমন- গ্রাম, শহর, ট্রাইব জাতি ইত্যাদি। পাশাপাশি সম্প্রদায়ের ক্ষেত্রে সম্প্রদায়গত মানসিকতা অত্যাবশ্যক এবং সম্প্রদায় উদ্দেশ্য সাধনের উপায় ছাড়াও নিজেই একটি উদ্দেশ্য।
উদ্দীপকে দৃশ্যকল্প-এক-এ দেখা যায় যে, কয়েকটি জেলে পরিবার একটি নির্দিষ্ট অঞ্চলে একসাথে বসবাস করে। তাদের মধ্যে একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াও পারস্পরিক ঐক্য বিদ্যমান রয়েছে। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-এক-এ সমাজবিজ্ঞানের অন্যতম মৌল প্রত্যয় সম্প্রদায়ের উল্লেখ রয়েছে।