উদ্দীপকে দ্বিতীয় ঘটনাটি সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়ের। নির্দেশক বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি সমাজবিজ্ঞানের সামাজিক নিয়ন্ত্রণ মৌল প্রত্যয়ের নির্দেশক বলে আমি মনে করি। সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে- সমাজ কর্তৃক গৃহীত এমন সব পন্থা, ব্যবস্থা বা প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তির কাজকর্ম, তার চালচলন, আচার-আচরণ ইত্যাদি সমাজ কর্তৃক ইঙ্গিত ধারায় পরিচলিত করা যায়। উদাহরণস্বরূপ দুষ্টের দমন, শিষ্টের পালন। উদ্দীপকের দ্বিতীয় ঘটনায় করিম সাহেবের ছেলের মধ্যে সামাজিক নিয়ন্ত্রণের অভাব পরিলক্ষিত হয়। উদ্দীপকের দ্বিতীয় ঘটনায় দেখা যায়, গ্রামের প্রধান শিক্ষক করিম সাহেবের ছেলেটি বখে গিয়ে পিতার মানসম্মান ধূলিসাৎ করেছে। আমার মতে, সামাজিক নিয়ন্ত্রণের অভাবের কারণেই এরূপ ঘটনার সৃষ্টি হয়েছে। কেননা, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তির আচার-আচরণ, চলাফেরা এবং সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। একই সাথে সামাজিক নিয়ন্ত্রণ রক্ষিত না হলে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ, বিচ্যুতি ঘটবে। যেমনটা রহিম সাহেবের ছেলের মধ্যে পরিলক্ষিত হয়।। সুতরাং উপর্যুক্ত আলোচনার মাধ্যমে বলা যায়, উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি সামাজিক নিয়ন্ত্রণ মৌল প্রত্যয়ের নির্দেশক।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দ্বিতীয় ঘটনাটি সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়ের। নির্দেশক ব…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর