উদ্দীপকে জনগোষ্ঠী সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনগোষ্ঠী দ্বারা পাঠ্য বইয়ের সম্প্রদায় মৌল প্রত্যয় কে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী যেসকল মানগোষ্ঠী পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবন-যাপন করে তাদের সম্প্রদায় বলে। সম্প্রদায়ের মূল ভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে যে তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারন জীবনযাত্রার অংশীদার হয়। যেমন জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোন নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজ করে । উদ্দীপকেও দেখা যায়, পাবনা জেলার ঈশ্বরদীতে নদী তীরবর্তী একটি গ্রামের মানুষ দলবদ্ধভাবে বাস করে। তারা একে অপরকে সাহায্য করে এবং নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তারা যুগ যুগ ধরে এই গ্রামে আদর্শ ও রীতি নীতির ভিত্তিতে এ বসবাস করছে। অর্থাৎ তাদের বসবাসের জন্য যেমন একটি নির্দিষ্ট অঞ্চল রয়েছে। তেমনি একটি সম্প্রদায়গত এর জন্য চেতনা রয়েছ, যা তাদের সম্প্রদায়ের মূল ভিত্তি। তাই বলা যায়, উদ্দীপকের জনগোষ্ঠী দ্বারা পাঠ্য বইয়ের সম্প্রদায় মৌল প্রত্যয় কে ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনগোষ্ঠী সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যা…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর