উদ্দীপকে শিক্ষকের বক্তব্যকে তুমি কি সমর্থন কর? উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধর।
উত্তর: সমাজের শ্রেণিবিভাগের কারণ হলো সমাজবিজ্ঞানীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি উদ্দীপকের শিক্ষকের এই বক্তব্যকে আমি পুরোপুরি সমর্থন করি। সমাজ হলো সেই ব্যক্তিবর্গের সমষ্টি, যাদের পরস্পরের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ যোগাযোগ এবং উল্লেখযোগ্য মাত্রায় সাধারণ কৃষ্টিও বিদ্যমান রয়েছে। বিভিন্ন সমাজবিজ্ঞানী তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অধ্যয়নের সুবিধা অনুযায়ী সমাজকে বিভিন্নভাবে ভাগ করে বিশ্লেষণ করেছেন। বাস্তবিক পক্ষে সমাজবিজ্ঞানীদের বিভক্ত সমাজকে অধ্যয়ন করার কারণ হলো সমাজের জটিল সম্পর্ক। সমাজকে অধ্যয়ন করতে গিয়ে আধুনিক সমাজবিজ্ঞানীগণ গোষ্ঠী সমাজ ও সংগঠন সমাজ-এ দুই ভাগে বিশ্লেষণ করেছেন। যাকে আমরা ক্ষুদ্র সমাজ ও বৃহৎ সমাজ বলে থাকি। আবার বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সমাজকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। যেমন- হার্বার্ট স্পেন্সার ও ডুর্খেইম সমাজকে চার ভাগে বিভক্ত ও বিশ্লেষণ করে স্থান, কাল ও পরিবেশের তুলনা করেছেন। এছাড়া কার্ল মার্ক্স সমাজকে পাঁচটি শ্রেণিতে বিভক্ত করেছেন। স্যার হেনরি মেইন সমাজকে অবস্থা ও সান্নিধ্য-এই দুই শ্রেণিতে বিভক্ত করেছেন। অর্থাৎ বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণিবিভাগ করেছেন। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজবিজ্ঞানীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও পর্যালোচনার ভিত্তিতে সমাজের বিভিন্ন প্রকারভেদ লক্ষ করা যায়। তাই উদ্দীপকের শিক্ষকের বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষকের বক্তব্যকে তুমি কি সমর্থন কর? উত্তরের সপক্ষে যুক্ত…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর