উদ্দীপকে প্রথম ঘটনাটি সামাজিক গতিশীলতার কোন ধরনের একটি উদাহরণ-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটি সামাজিক উল্লম্বি গতিশীলতার একটি উদাহরণ। উল্লম্বি গতিশীলতা হলো উঁচু নিচু স্তরে বিভক্ত সমাজে কোনো নির্দিষ্ট স্তর থেকে অন্য স্তরে ব্যক্তির স্থায়ী গমন। যেমন- কেরানির চাকরি থেকে কারও সিনিয়র অফিসার পদে পদোন্নতি কিংবা স্কুলের কেরানির চাকরি হতে কলেজের শিক্ষক হিসেবে অভিগমন। উদ্দীপকের প্রথম ঘটনাটিতে দেখা যায়, মনির দিনমজুরের ছেলে হয়েও উচ্চ শিক্ষিত হয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যা মূলত উল্লম্বি গতিশীলতার একটি উদাহরণ। কেননা, উল্লম্বি গতিশীলতায় উঁচু-নিচু স্তরে বিভক্ত সমাজে একটি স্তর থেকে অন্য স্তরে ব্যক্তির স্থায়ী গমন হয়। যেমনটা উদ্দীপকের মনিরের মধ্যে দেখা যায়। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম ঘটনাটি সামাজিক উল্লম্বি গতিশীলতার উদাহরণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রথম ঘটনাটি সামাজিক গতিশীলতার কোন ধরনের একটি উদাহরণ-ব্যাখ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর