দৃশ্যপট-১ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ সমাজজীবনের অন্যতম মৌল প্রত্যয় সম্প্রদায়কে নির্দেশ করছে। সম্প্রদায় হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী মানবগোষ্ঠী যারা পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। সম্প্রদায়ের মূলভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যারা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে যে, তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়। উদ্দীপকে দেখা যায়, ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে নোয়াপাড়া জামদানি পল্লি অবস্থিত। এখানকার প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে জামদানি শিল্পের সাথে জড়িত। তাঁতি পরিবারগুলো এই এলাকায় সবাই মিলেমিশে বাস করে এবং সকল প্রতিকূলতার বিরুদ্ধে একসাথে লড়াই করে। গ্রামটির এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত সম্প্রদায়ের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যপট-১ দ্বারা সম্প্রদায় নামক মৌল প্রত্যয়কে নির্দেশন করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর