উদ্দীপকে চিত্র-১ এর 'ক' চিহ্নিত স্থানে সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়টি প্রযোজ্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-১ এর 'ক'চিহ্নিত স্থানে সমাজবিজ্ঞানের সমাজকাঠামো নামক মৌল প্রত্যয়টি প্রযোজ্য। সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় মৌল প্রত্যয় হলো সমাজকাঠামো। সমাজকাঠামো বলতে সমাজস্থ লোকের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া। দ্বারা সৃস্ট সুসংবদ্ধ, জটিল ও নিবিড় সম্পর্ককে বোঝায়। সমাজবিজ্ঞানী টি.বি. বটোমোর-এর মতে, 'সমাজকাঠামো হলো প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীগুলোর একটি জটিল ব্যবস্থা।' অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, ধর্ম ইত্যাদি প্রতিষ্ঠানসমূহ সমাজকাঠামোর অন্যতম উপাদান। উদ্দীপকের চিত্র-১ এর 'ক' নামক স্থানে দেখা যায় শিক্ষা, পরিবার, ধর্ম, ক্ষমতা ও কর্তৃত্ব, প্রথা, মূল্যবোধ প্রভৃতি উল্লেখ করা হয়েছে। এসব বিষয় উপরে আলোচিত সমাজকাঠামো প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্র-১ দ্বারা মূলত সমাজবিজ্ঞানের অন্যতম মৌল প্রত্যয় সমাজকাঠামোকে বোঝানো হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চিত্র-১ এর 'ক' চিহ্নিত স্থানে সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্য…
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর