উদ্দীপকের আলোকে সমাজকাঠামোর মূল বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: সমাজকাঠামোর মূল বিষয়টি হলো সমাজ।সমাজকাঠামোর মৌলিক উপাদান হলো সমাজ। আর সমাজ গঠিত হয় সামাজিক মানুষ নিয়ে। সামাজিক মানুষ জন্মের পর সমাজের কাছ থেকে প্রয়োজনীয় আচার-আচরণ, রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ, শিক্ষা লাভ করে। সমাজ বহির্ভূত কোনো মানুষ নিয়ে সমাজকাঠামো অধ্যয়ন করে না। প্রত্যেক মানুষেরই সমাজে একটা অবস্থান বা ভূমিকা রয়েছে। আর মানুষের এই অবস্থানের জন্যই তাকে সামাজিক জীব বলা হয়। সামাজিক আচার-আচরণ, ভূমিকা, মূল্যবোধ ইত্যাদি বৈশিষ্ট্যের কারণে ব্যক্তি সামাজিক মানুষ হিসেবে গণ্য হয়। তাই বলা যায়, সমাজকাঠামোর মূল বিষয়টি হলো সমাজ। যা বিভিন্ন রীতিনীতি, প্রথা, মূল্যবোধের সমন্বয়ে গঠিত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সমাজকাঠামোর মূল বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর