তুমি কি মনে কর একটি সমাজের কার্যাবলি উদ্দীপকে উল্লিখিত কার্যাবলির মধ্যেই সীমাবদ্ধ থাকে? তোমার নিজ সমাজের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: না, আমি মনে করি না একটি সমাজের কার্যাবলি কেবল পারস্পরিক সহযোগিতা নির্ভরশীলতা, নিরাপত্তা, বিনোদন এসব ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং সমাজের কার্যাবলি আরও ব্যাপক ও বিস্তৃত। সমাজ বলতে বোঝায় পছন্দ অনুযায়ী সিদ্ধান্তের ভিত্তিতে সম্পর্কের সুবিন্যাস। যেখানে মানুষ নিজেদের প্রয়োজনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলে। এককভাবে কারো পক্ষে বাস করা সম্ভব নয়। তাই সবাই সমাজবদ্ধ হয়ে বাস করে। সমাজের অন্যতম কাজ হলো দক্ষতার মাধ্যমে নিয়মিতভাবে এর সদস্য সংখ্যা বৃদ্ধি করা। এজন্য বিভিন্ন কর্মপদ্ধতি, প্রচারণা ও ব্যবস্থা অবলম্বন করতে হবে। আবার সমাজের সদস্যদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা সমাজের অন্যতম কাজ। কারণ ধর্ম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। সমাজ মানুষের জৈবিক, মনস্তাত্ত্বিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক নৈতিকতাসহ সব রকম বৈধ চাহিদা পূরণ করে। সেই সাথে সমাজ ব্যক্তির মধ্যে আদর্শ ও মূল্যবোধ জাগ্রত করে তার সামাজিকীকরণে সহায়তা করে। এছাড়া বিবাহ, আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলা সমাজের অন্যতম মৌলিক কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজের কার্যাবলি উদ্দীপকে উল্লিখিত কার্যাবলির মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং সমাজের কার্যাবলি বহুমাত্রিক। সেই সাথে পরিবর্তনশীল সমাজে সমাজের কার্যাবলিও নিয়মিতভাবে পরিবর্তন হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর একটি সমাজের কার্যাবলি উদ্দীপকে উল্লিখিত কার্যাবলির ম…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর