শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মালিহা প্রথমেই সমাজের যে শ্রেণিবিভাগ সম্পর্কে জানতে পেরেছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মালিহা প্রথমেই সমাজের যে শ্রেণিবিভাগ সম্পর্কে জানতে পেরেছে তা হলো হার্বার্ট স্পেন্সার বর্ণিত সমাজের চারটি শ্রেণির কথা, যা সমাজের বিবর্তন ও কার্যকারিতার ওপর ভিত্তি করে গঠিত। হার্বার্ট স্পেন্সার সমাজকে সাধারণভাবে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। এগুলো হলো- ১. মৌলিক সমাজ, ২. মিশ্রিত সমাজঃ ৩ দ্বি-মিশ্রিত সমাজ এবং ৪. ত্রি-মিশ্রিত সমাজ। মৌলিক সমাজের কাঠামো সরল ও ছোট পরিসরে থাকে। মৌলিক সমাজের বিকাশের মাধ্যমেই মিশ্রিত সমাজ সৃষ্টি হয়। এই সমাজে বিভিন্ন গোষ্ঠীর সংমিশ্রণ দেখা যায়। তুলনামূলক উন্নত এবং জটিল সমাজ হচ্ছে দ্বি-মিশ্রিত সমাজ। এখানে অর্থনীতি, রাজনীতি, সামাজিক কার্যক্রম সুসংগঠিত থাকে। ত্রি-মিশ্রিত সমাজ হলো সমাজের সর্বোচ্চ বিকশিত রূপ। এটি উন্নত রাষ্ট্রব্যবস্থা, প্রযুক্তি, শিল্প এবং সংস্কৃতির পরিচায়ক। উদ্দীপকে দেখা যায়, মালিহা সমাজ সম্পর্কে ধারণা নিতে গিয়ে জানতে পারে হার্বার্ট স্পেন্সার সমাজকে চারটি শ্রেণিতে বিভক্ত করেছেন। যা উপরে আলোচিত স্পেন্সারের চারটি সমাজকে নির্দেশ করে। সমাজের এই শ্রেণিব্যবস্থা বিবর্তন ও কার্যকারিতার ওপর ভিত্তি করে গঠিত। তাই বলা যায়, সমাজ সম্পর্কিত মালিহা যে শ্রেণিবিভাগ সম্পর্কে জানতে পেরেছে, তা সমাজের জৈবিক বিবর্তনকে বিশেষভাবে প্রভাবিত করে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মালিহা প্রথমেই সমাজের যে শ্রেণিবিভাগ সম্পর্কে জানতে পেরেছে…

উদ্দীপক

মালিহা সমাজ সম্পর্কে ধারণা নিতে গিয়ে একটি বইয়ে লক্ষ করল, হার্বার্ট স্পেন্সার সমাজকে চার শ্রেণিতে বিভক্ত করেছেন। আবার একই বইয়ের অন্য পৃষ্ঠায় দেখল আরো কয়েকজন সমাজবিজ্ঞানী পৃথক পৃথকভাবে সমাজকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেছেন। সে পরে সমাজবিজ্ঞান ক্লাসে তার শিক্ষককে এর কারণ জিজ্ঞেস করল। শিক্ষক উত্তরে বললেন, সমাজের এরূপ শ্রেণিবিভাগের কারণ হলো সমাজবিজ্ঞানীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলো সমাজ।

উত্তর

প্রথা (Custom) হচ্ছে সুদীর্ঘকাল থেকে চলে আসা যেকোনো ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান, নিয়মকানুন, বিধিনিষেধ, বিশ্বাস, যা সমাজ কর্তৃক উৎপত্তিকাল থেকে সাধারণ জনগণ পালন করে আসছে। প্রথা হলো সমাজস্বীকৃত আচরণবিধি। সমাজে প্রতিষ্ঠিত ও প্রচলিত আচার-আচরণ ও কার্যাবলি। প্রথা হচ্ছে সমাজে প্রচলিত রীতিনীতি, আচার-আচরণ ও অভ্যাস যেগুলো অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। কালক্রমে এসব প্রথা আইনে পরিণত হয়েছে। প্রথাকে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস বলা হয়।

উত্তর

উদ্দীপকে মালিহা প্রথমেই সমাজের যে শ্রেণিবিভাগ সম্পর্কে জানতে পেরেছে তা হলো হার্বার্ট স্পেন্সার বর্ণিত সমাজের চারটি শ্রেণির কথা, যা সমাজের বিবর্তন ও কার্যকারিতার ওপর ভিত্তি করে গঠিত। হার্বার্ট স্পেন্সার সমাজকে সাধারণভাবে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। এগুলো হলো- ১. মৌলিক সমাজ, ২. মিশ্রিত সমাজঃ ৩ দ্বি-মিশ্রিত সমাজ এবং ৪. ত্রি-মিশ্রিত সমাজ। মৌলিক সমাজের কাঠামো সরল ও ছোট পরিসরে থাকে। মৌলিক সমাজের বিকাশের মাধ্যমেই মিশ্রিত সমাজ সৃষ্টি হয়। এই সমাজে বিভিন্ন গোষ্ঠীর সংমিশ্রণ দেখা যায়। তুলনামূলক উন্নত এবং জটিল সমাজ হচ্ছে দ্বি-মিশ্রিত সমাজ। এখানে অর্থনীতি, রাজনীতি, সামাজিক কার্যক্রম সুসংগঠিত থাকে। ত্রি-মিশ্রিত সমাজ হলো সমাজের সর্বোচ্চ বিকশিত রূপ। এটি উন্নত রাষ্ট্রব্যবস্থা, প্রযুক্তি, শিল্প এবং সংস্কৃতির পরিচায়ক। উদ্দীপকে দেখা যায়, মালিহা সমাজ সম্পর্কে ধারণা নিতে গিয়ে জানতে পারে হার্বার্ট স্পেন্সার সমাজকে চারটি শ্রেণিতে বিভক্ত করেছেন। যা উপরে আলোচিত স্পেন্সারের চারটি সমাজকে নির্দেশ করে। সমাজের এই শ্রেণিব্যবস্থা বিবর্তন ও কার্যকারিতার ওপর ভিত্তি করে গঠিত। তাই বলা যায়, সমাজ সম্পর্কিত মালিহা যে শ্রেণিবিভাগ সম্পর্কে জানতে পেরেছে, তা সমাজের জৈবিক বিবর্তনকে বিশেষভাবে প্রভাবিত করে।

উত্তর

সমাজের শ্রেণিবিভাগের কারণ হলো সমাজবিজ্ঞানীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি উদ্দীপকের শিক্ষকের এই বক্তব্যকে আমি পুরোপুরি সমর্থন করি। সমাজ হলো সেই ব্যক্তিবর্গের সমষ্টি, যাদের পরস্পরের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ যোগাযোগ এবং উল্লেখযোগ্য মাত্রায় সাধারণ কৃষ্টিও বিদ্যমান রয়েছে। বিভিন্ন সমাজবিজ্ঞানী তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অধ্যয়নের সুবিধা অনুযায়ী সমাজকে বিভিন্নভাবে ভাগ করে বিশ্লেষণ করেছেন। বাস্তবিক পক্ষে সমাজবিজ্ঞানীদের বিভক্ত সমাজকে অধ্যয়ন করার কারণ হলো সমাজের জটিল সম্পর্ক। সমাজকে অধ্যয়ন করতে গিয়ে আধুনিক সমাজবিজ্ঞানীগণ গোষ্ঠী সমাজ ও সংগঠন সমাজ-এ দুই ভাগে বিশ্লেষণ করেছেন। যাকে আমরা ক্ষুদ্র সমাজ ও বৃহৎ সমাজ বলে থাকি। আবার বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সমাজকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। যেমন- হার্বার্ট স্পেন্সার ও ডুর্খেইম সমাজকে চার ভাগে বিভক্ত ও বিশ্লেষণ করে স্থান, কাল ও পরিবেশের তুলনা করেছেন। এছাড়া কার্ল মার্ক্স সমাজকে পাঁচটি শ্রেণিতে বিভক্ত করেছেন। স্যার হেনরি মেইন সমাজকে অবস্থা ও সান্নিধ্য-এই দুই শ্রেণিতে বিভক্ত করেছেন। অর্থাৎ বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণিবিভাগ করেছেন। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজবিজ্ঞানীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও পর্যালোচনার ভিত্তিতে সমাজের বিভিন্ন প্রকারভেদ লক্ষ করা যায়। তাই উদ্দীপকের শিক্ষকের বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।