ভবনের মতো সমাজকাঠামোও নানাবিধ উপাদান দ্বরা গঠিত-তোমার কী মনে হয়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ আমি মনে করি ভবনের মতো সামাজকাঠামোও নানাবিধ উপাদান দ্বারা গঠিত। সমাজকাঠামোর অনেক উপাদান রয়েছে। এর মধ্যে মৌলিক উপাদান হচ্ছে সমাজ। সমাজ ছাড়া কোনো মানুষ চলতে পারে না। সমাজ বহির্ভূত কোনো মানুষ নিয়ে সমাজকাঠামো অধ্যয়ন করে না। আবার সমাজ কতকগুলো প্রতিষ্ঠান নিয়ে গঠিত। এ প্রতিষ্ঠানগুলো স্থায়ী কিংবা অস্থায়ী হয়ে থাকে। এই সংগঠনগুলো সমাজের মানুষকে রক্ষা করার জন্য গঠিত। এছাড়া সমাজকাঠামোর আরেকটি উপাদান হলো সামাজিক প্রথা প্রতিষ্ঠান। প্রতিটি সমাজই কতকগুলো রীতিনীতির সমন্বয়ে গঠিত। পৃথিবীর প্রতিটি বিষয় যেমন সুনির্দিষ্ট নিয়মে আবর্তিত হয় তেমনি সমাজও বিভিন্ন প্রথা অনুযায়ী অগ্রসর হয়। সামাজিক মূল্যবোধ ও আদর্শ সমাজকাঠামোর অন্যতম আরেকটি উপাদান। সমাজের প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু আদর্শ মূল্যবোধ ও রীতিনীতি থাকে। ব্যক্তি যেমন মূল্যবোধ দ্বারা সমাজকে প্রভাবিত করে তেমনি সমাজও ব্যক্তিকে প্রভাবিত করে। উদ্দীপকে দেখা যায়, ভবন একটি কাঠামোর ওপর ভিত্তি করে গড়ে ওঠে। ইট, বালি, সিমেন্ট, রড প্রভৃতির সমন্বয়ে ভবন গড়ে ওঠে। ঠিক একইভাবে সমাজকাঠামোও বিভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে। যা উপরের আলোচনার মাধ্যমে ফুটে উঠেছে। তাই বলা যায়, ভবনের মতো সমাজকাঠামোও বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ভবনের মতো সমাজকাঠামোও নানাবিধ উপাদান দ্বরা গঠিত-তোমার কী মনে হয়? উদ…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর