উদ্দীপকে বর্ণিত জনসমষ্টি সমাজবিজ্ঞানের সম্প্রদায় নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। নিচে তা বিশ্লেষণ করো :
সম্প্রদায় হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী মানব গোষ্ঠী যারা পারস্পরিক নির্ভরশীলতা মধ্যে দিয়ে সমজাতীয় জীবনযাপন করে। এটি সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়, যার মূল ভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে যে তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারন জীবন যাত্রার অংশীদার হয়। যেমন জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোনো নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজ করে।
উদ্দীপকে তিতাস নদীর পাড়ে অবস্থিত রমেশের গ্রামে জনসমষ্টি একটি সম্প্রদায়। কেননা তাদের মধ্যে সম্প্রদায়ের দুটি মূল ভিত্তি উপস্থিত রয়েছে। রামেসের গ্রাম তিতাস নদীর পাড়ে অবস্থিত এবং গ্রামের বেশিরভাগ মানুষ বংশ পরম্পরায় জেলে পেশায় নিয়োজিত। এছাড়া তারা পরস্পরের প্রতি খুবই আন্তরিক। এ বৈশিষ্ট্যের উপরে আলোচিত সম্প্রদায় বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
সুতরাং বলা যায় যে, উদ্দীপকের জনসমষ্টির সমাজবিজ্ঞানের সম্প্রদায় প্রত্যকেই নির্দেশ করছে।