উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের সংস্কৃতি প্রত্যয়কে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :
মানুষ জীবনযাপন করতে গিয়ে যা কিছু করে তাই সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবন প্রণালী। যেমন মানুষের জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, আচরণ, অনুষ্ঠান, রীতিনীতি, প্রভৃতির মার্জিত রুপই হচ্ছে সংস্কৃতি। নৃবিজ্ঞানী ই বি টেইলরের মতে, সমাজের একজন সদস্য হিসেবে একজন মানুষ কর্তৃক জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, আইন, অভ্যাস এবং সামর্থ্যের যে সমন্বয় ঘটে তাই সংস্কৃতি।
উদ্দীপকে বাংলার অন্যতম প্রচলিত উৎসব নববর্ষের কথা বলা হয়েছে। বর্তমানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। নববর্ষকে কেন্দ্র করে চারদিকে নানা রকম মেলা বসে। পান্তা-ইলিস খাওয়ার মহা উৎসব চলে। নববর্ষ আজ সত্যের গৌরব, মঙ্গলের গৌরব। এগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও প্রথা। আর এগুলো রসমন্বয়ে গড়ে উঠে আমাদের জীবনযাত্রার প্রণালী। এগুলো বাঙালি সংস্কৃতির এবং সামগ্রিক জীবন প্রণালীর অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ উদ্দীপকের তথ্যগুলো সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ।
তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের সংস্কৃতি প্রত্যয়কে নির্দেশ করে।