উদ্দীপকে বর্ণিত অপরাধপ্রবণতা বেড়ে যাওয়াকে আমি সমাজজীবনের প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানের সাথে সংশ্লিষ্ট বলে মনে করি ।
সমাজজীবনে প্রভাব বিস্তারকারী মৌলিক উপাদানসমূহের মধ্যে ভৌগোলিক উপাদান অন্যতম। ভৌগোলিক উপাদান বলতে ভূপ্রকৃতির অবস্থা, জলবায়ু, মাটির উর্বরতা, নদ-নদী, পাহাড়-পর্বত, নিবিড় অরণ্য, মরুভূমি এসবের সামগ্রিক অস্তিত্বকে বোঝায়। ভৌগোলিক পরিবেশের প্রভাব একটি দেশের অপরাধপ্রবণতার ওপর অত্যন্ত ক্রিয়াশীল। বাংলাদেশের নোয়াখালী, বরিশাল, ভোলা প্রভৃতি জেলার চর অঞ্চলের লোকেরা খুবই দুর্ধর্ষ হয়। এসব এলাকায় বিশেষ করে জমিজমা ও চাষাবাদ নিয়ে ঝগড়া-বিবাদ, মারাত্মক খুন-খারাবিতে পর্যবসিত হয়। আবার আরবের উত্তর দিকে অবস্থিত উর্বর অর্ধ-চন্দ্রাকৃতির অঞ্চল বরাবরই একটি যাযাবর জনগোষ্ঠীর হামলার সম্মুখীন হয়েছে।
উদ্দীপকের তথ্য থেকে জানা যায়, বর্ষাকালে নদী তীরবর্তী গ্রামসমূহে চুরি-ডাকাতি বেড়ে যেতো। কেননা ভৌগোলিকভাবে উপকূলীয় এলাকায় অপরাধের প্রবণতা অধিক মাত্রায় পরিলক্ষিত হতো ।