চিত্রে '?' চিহ্নিত স্থানে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান বংশগতি বিষয়টির ইঙ্গিত দেওয়া হয়েছে।
বংশানুক্রমে জৈব ও মানবিক যে সমস্ত বৈশিষ্ট্য অধস্তন পুরুষের মধ্যে সঞ্চালিত হয় তাই বংশগতি। অন্য কথায় বংশগতি বলতে মানুষের দৈহিক ও মানবিক গুণাবলির সমন্বিত ক্ষমতাকে বোঝায়, যে ক্ষমতার পূর্ণ বিকাশের মাধ্যমে মানুষ আজ প্রকৃতির ওপর কর্তৃত্ব করছে। মানুষের এই বংশগতি উত্তরাধিকারসূত্রে বর্তায় এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিস্তার লাভ করে ।
বংশগতির মাধ্যমে ব্যক্তির বুদ্ধিমত্তা, লিঙ্গ, মানবাচরণ, সহজাত প্রবৃত্তি, বুদ্ধিমত্তা, দেহের গড়ন, মেধা ও প্রতিভা, নৃগোষ্ঠী ইত্যাদি নির্ধারিত হয়। যা সমাজ ও সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। প্রশ্নে উল্লিখিত ছকে এ বিষয়গুলোই প্রদর্শিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের '?' চিহ্নিত স্থান দ্বারা বংশগতি উপাদানটির ইঙ্গিত দেওয়া হয়েছে।