সমাজজীবনে উক্ত উপাদানের প্রভাবসমূহ মূল পাঠের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সমাজজীবনে উক্ত উপাদান অর্থাৎ সাংস্কৃতিক উপাদানের প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমাজজীবনকে যেসব উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে সংস্কৃতি তথা কৃৎকৌশল সেসবের মধ্যে অন্যতম। সংস্কৃতি বলতে সামাজিক নৃবিজ্ঞানীরা মানবসৃষ্ট সব বস্তুগত ও অবস্তুগত উপকরণকে বুঝিয়ে থাকেন। মানুষের অভ্যাস ও রুচিবোধ জাগ্রত করা এবং পরিচালনার ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান কার্যকর ভূমিকা পালন করে থাকে। যেমন- কৃষকের অভ্যাস ও রুচিবোধ তার পরিবারের সদস্যরা রপ্ত করে। সাংস্কৃতিক উপাদান দ্বারা এ বিষয়গুলো রপ্ত করা হয়। সমাজজীবনে অর্থব্যবস্থার ওপরও সাংস্কৃতিক উপাদানের প্রভাব অপরিসীম। কৃষিকাজের সূচনার মাধ্যমে সমাজে যখন স্থিতিশীলতার সৃষ্টি হয়, তখন মানুষের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতা আসে। আবার যখন শিল্পসমাজের উত্তরণ ঘটে তখন ব্যক্তিগত মালিকানার প্রভাবে অর্থব্যবস্থার উন্নয়নে মানুষ তৎপর হয়ে ওঠে। এর মূল কারণ হিসেবে সাংস্কৃতিক উপাদানই ভূমিকা রাখে। মানুষের পেশাগত বৈচিত্র্য আনয়নের ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান ক্রিয়াশীল। যুগে যুগে ভিন্ন পেশায় আসার ক্ষেত্রে মানুষকে সাংস্কৃতিক উপাদান প্রভাবিত করেছে। এছাড়া সামাজিক উন্নয়ন ও গতিশীলতার ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং বলা যায়, সমাজজীবনের সাথে সাংস্কৃতিক উপাদান অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সাংস্কৃতিক উপাদানের প্রভাবে সমাজজীবনের নানা ক্ষেত্রে পরিবর্তন সংঘটিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজজীবনে উক্ত উপাদানের প্রভাবসমূহ মূল পাঠের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর